Saturday, February 7, 2026
- Advertisement -

মুজিবের বাড়ি ভাঙা নিয়ে প্রতিক্রিয়া ইউনুসের 

- Advertisement -

মুজিবের বাড়ি ভাঙা নিয়ে প্রতিক্রিয়া ইউনুসের

বিশ্ববাসীর বুঝতে কোনো অসুবিধা হয় নি যে ইউনুস শুধুই প্রতিক্রিয়া দিতে হবে বলেই প্রতিক্রিয়া দিয়েছেন। তাঁর হাতে কিছু নেই। তিনি সবটাই ছেড়ে দিয়েছেন পাকিস্তানের হাতে। এদিন অন্তর্বর্তী সরকারের তরফে দেশের অন্দরে নতুন করে পালে হাওয়া পাওয়া অস্থিরতা নিয়ে বিবৃতি প্রকাশ করেন তিনি। তিনি বলেন, ‘গোটা দেশে যে সকল ব্যক্তি বা গোষ্ঠী বিভিন্ন প্রতিষ্ঠান ভাঙচুর করে আগুন লাগানোর চেষ্টা চালাচ্ছে। তাদের বিরুদ্ধে কড় ব্যবস্থা নেবে সরকার।’ কিন্তু কে শোনে কার কথা। পাকিস্তানপন্থী রাজাকাররা এখন দেশ চালাচ্ছে।

তবে আন্তর্জাতিক নিন্দার মুখে কিছু কথা তাঁকে বলতেই হতো। তিনি আরও বলেন, ‘অন্তর্বর্তী সরকার নাগরিকদের নিরাপত্তা রক্ষায় প্রস্তুত। কোনও ধরণের উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্য়মে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে দায়ী ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে।’ প্রসঙ্গত গত পরশু রাতের দিকে ৩২ নম্বর ধানমন্ডির বাড়ি, যা স্থানীয় এলাকা, এমনকি গোটা দেশের বঙ্গবন্ধুর বাসস্থান রূপে পরিচিত। সেখানে হামলা চালায় মৌলবাদীরা। চলে বুলডোজ়ার। গুঁড়িয়ে দেওয়া হয় বাংলাদেশের স্বাধীনতার অন্যতম স্মৃতিস্তম্ভ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments