শাজাহানকে দেখেই মানুষের চিৎকার ‘চোর চোর ‘
নিউজ ডেস্ক ব্যুরো :- এটা যে কোনো শাসকদলের কাছেই লজ্জার। পার্থ চট্টোপাধ্যায় ও জ্যোতিপ্ৰিয় মল্লিকের পড়ে আরেক বড়ো মাপের নেতাকে দেখে জন সাধারণ চিৎকার করে ওঠে ‘চোর চোর’। সূত্রের খবর, শেখ শাহজাহানকে যখন মেডিকেল চেক আপ করে বের করা হয় তখন সেখানে উপস্থিত রোগীর পরিজনেরা চোর স্লোগান তোলেন। শুধু স্লোগান তোলাই নয় তাঁর নিরাপত্তায় থাকা বাহিনীদের সন্দেশখালিতে পাঠানোর দাবি ওঠে। অনেকেই বলেন, শাহজাহানকে নিরাপত্তা না দিয়ে সন্দেশখালিতে যে সমস্ত বুথ রয়েছে সেখানে নিরাপত্তা জোরদার করা হোক। এর যাতে বুথ দখল করতে না পারে সেই কারণে সেখানের নিরাপত্তা আরও বাড়ানো হোক। একজন তো চেঁচিয়ে বলেন, “একজন তো চেঁচিয়ে বলে উঠলেন, এদের গুলি করে মেরে ফেলা হোক। এনকাউন্টার করা হোক।’ পুলিশ অবশ্য মুহূর্তে শাজাহানকে সরিয়ে নিয়ে যায়।
রেশন দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ রয়েছে এই শাহজাহানের বিরুদ্ধে। একইসঙ্গে সন্দেশখালির সাধারণ মানুষের জমি-ভেড়ি জবর দখলেরও অভিযোগ রয়েছে শাহজাহান বাহিনীর বিরুদ্ধে। এদিকে এদিন হাসপাতালেই ফের মুখ খুলতে দেখা যায় শাহজাহানকে। গত বুধবারও আদালতে পেশের আগের জোকা ইএসআই হাসপাতালে তাঁকে নিয়ে গিয়েছিল ইডি। সেখানেও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করতে দেখা যায় তাঁকে। স্পষ্ট বলেছিলেন, “সব মিথ্যা রাজনৈতিক ষড়যন্ত্র হচ্ছে।” কিন্তু কারা করছে ষড়যন্ত্র? উত্তরে শাহজাহান বলেছিলেন ‘বুঝতেই পারছেন…।’ শাজাহানের ইঙ্গিত বিজেপির দিকে। তার অবস্থা এখনো অনেকটা ‘ভাঙবে তবু মচকাবেনা’র মতো।

