সকাল থেকেই ভোট গ্রহণ শুরু বোলপুর লোকসভার গুসকরা শহরে, বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটলেও সর্বদা সতর্ক পুলিশ, কেন্দ্রীয় বাহিনী
মনিপুষ্পক খাঁ, গুসকরা : চতুর্থ দফায় আজ ভোট হচ্ছে বোলপুর লোকসভা আসনে । বোলপুর লোকসভা আসনের মধ্যেই পড়ে গুসকরা শহর। ১৬ টি পৌর ওয়ার্ডের গুসকরা শহরে সকাল থেকেই বিভিন্ন বুথের সামনে ভোট দেওয়ার লাইন পড়তে থাকে। উল্লেখযোগ্য ভাবে মহিলা ভোটারদের কেও দেখা যায় সকাল সকাল ভোটের জন্য লাইন দিতে।
কড়া নিরাপত্তা ব্যবস্থা চোখে পড়ছে সকাল থেকেই বিভিন্ন বুথের বাইরে ও ভিতরে সমান ভাবে।
তবে ভোট শুরু একদম প্রথম দিকে শহরের শান্তিপুর গোকুল সুন্দরী প্রাথমিক বিদ্যালয়ের ১৮৭ নম্বর বুথে ভোট দান প্রায় ৪৫ মিনিট বন্ধ থাকে ইভিএম মেশিন খারাপ হয়ে যাওয়ার জন্য। ভোটারদের মধ্যে সকাল থেকেই এ নিয়ে ক্ষোভ তৈরি হয়। বেলা বাড়তেই ইভিএম মেশিনের সমস্যা বিভিন্ন জায়গায় থেকে আস্তে শুরু করে গুসকরা পি পি ইনস্টিটিউশনের ২০৪ নম্বর বুথে বেলা ১১ টা তেও ভোট দান চলেছে ধীর গতিতে। ভোটদানের লাইনে দাঁড়িয়েই এক প্রবীণ কার্যত ক্ষোভ প্রকাশ করেন। তার বক্তব্যে – ” সকাল সাতটা থেকে লাইনে দাঁড়িয়ে আছি , সেন্ট্রাল বাহিনীকে জিজ্ঞেস করছি কেন এখনো ভোট হচ্ছে না, ওদের মুখে শুনলাম মেশিন খারাপ তাই ভোট মন্থর গতিতে হচ্ছে , অনেকেই ভোট না দিয়ে চলে গেছেন। ”
যদিও ২০৪ নম্বর বুথের দায়িত্বপ্রাপ্ত পোলিং অফিসার বলেন ইভিএম এর কিছুটা সমস্যা হয়েছিল তবে ভোট গ্রহণ চলছে। পনেরো মিনিটের জন্য ভোট দান স্থগিত ছিল ।
এদিন বেলা ২ টো পর্যন্ত ভোটদান সুষ্ঠুভাবেই চলেছে তবে গুসকরা শহরের বেশ কিছু জায়গা থেকে বিক্ষিপ্ত কিছু ঘটনাও সামনে এসেছে। গুসকরা শহরের নম্বর ওয়ার্ডের বুথে বিজেপির এক কর্মীকে খুনের হুমকি দেয়া হয়েছে বলে বিজেপি অভিযোগ করেছে। অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের দিকে । যদিও তৃণমূল কংগ্রেস সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। ওই বুথে ওয়ার্ডের কাউন্সিলর তথা গুসকরা পৌরসভার ভাইস চেয়ারম্যান বেলী বেগম কে বুথের ২০০ মিটারের মধ্যে ঘোরাঘুরি করতে দেখে , কেন্দ্র বাহিনী ও পুলিশ তাকে চলে যেতে বলেন , উত্তপ্ত বাক্য বিনিময় চলে। বুথের বাইরে কিছু অবৈধ জমায়েত লক্ষ্য করা গেলেও সাথে সাথেই বাইরে থাকা পুলিশ জমায়েত সড়িয়ে দেন ।
পুলিশ ও প্রশাসনের এরম কড়া নিরাপত্তায় খুব খুশি এলাকায় ভোট দিতে আসা মানুষ।

