Monday, April 27, 2026
- Advertisement -

সেঞ্চুরির পর চোটের কবলে ‘বিস্ময় বালক’ বৈভব! পরের ম্যাচে কি মাঠে নামতে পারবেন

- Advertisement -

সেঞ্চুরির পর চোটের কবলে ‘বিস্ময় বালক’ বৈভব! পরের ম্যাচে কি মাঠে নামতে পারবেন?

অনন্যা ব্যানার্জী, কলকাতা:আইপিএল ২০২৬-এর মঞ্চে যখন এক ১৫ বছরের কিশোরের অতিমানবীয় ব্যাটিংয়ে বুঁদ গোটা ক্রিকেট বিশ্ব , ঠিক তখনই রাজস্থান রয়্যালস শিবিরে আছড়ে পড়ল বড় আশঙ্কার ঢেউ। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে চোখ ধাঁধানো সেঞ্চুরি হাঁকানোর ঠিক পরেই হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ ছাড়লেন বৈভব সূর্যবংশী । তাঁর এই চোট রাজস্থান ভক্তদের মনে তীব্র উদ্বেগ তৈরি করেছে। কোটি টাকার প্রশ্ন এখন একটাই— ফর্মে থাকা বৈভব কি পরের ম্যাচে মাঠে নামতে পারবেন ?

শনিবার জয়পুরের সওয়াই মানসিং স্টেডিয়ামে হায়দরাবাদের বিরুদ্ধে তাণ্ডব চালান বৈভব। মাত্র ৩৭ বলে খেলেন ১০৩ রানের এক বিধ্বংসী ইনিংস। কিন্তু এই আনন্দের রেশ বেশিক্ষণ স্থায়ী হয়নি। হায়দরাবাদের ইনিংস চলাকালীন কভারে ফিল্ডিং করার সময় জফ্রে আর্চারের বলে ঈশান কিশানের একটি শট বাঁচাতে বাউন্ডারির দিকে তীব্র গতিতে ছোটেন বৈভব ।

ঠিক তখনই ঘটে বিপত্তি। মাঝপথে হঠাৎই হ্যামস্ট্রিংয়ে তীব্র টান অনুভব করে যন্ত্রণায় কুঁকড়ে যান তিনি । পরিস্থিতির গুরুত্ব বুঝে ফিজিও মাঠে ছুটে আসেন । শেষ পর্যন্ত সতীর্থ এবং ফিজিওর কাঁধে ভর দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে তাঁকে মাঠ ছাড়তে হয় ।

 

বৈভবের মাঠ ছাড়ার দৃশ্য সমর্থকদের মনে কালো মেঘের সৃষ্টি করলেও, ম্যাচের পর বড় আপডেট নিয়ে আসেন রাজস্থান রয়্যালসের ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর। তিনি ক্রিকেটপ্রেমীদের আশ্বস্ত করে জানিয়ে বলেন ,

“বৈভবের হ্যামস্ট্রিংয়ে কিছুটা অস্বস্তি বা হালকা টান ধরেছিল।

প্রাথমিক চিকিৎসার পর তাকে এখন অনেকটাই স্বাভাবিক এবং সুস্থ দেখাচ্ছে ।

আপাতত চোট খুব একটা গুরুতর বা আশঙ্কাজনক বলে মনে হচ্ছে না ।

তবে ২৪ থেকে ৪৮ ঘণ্টা তাকে পর্যবেক্ষণে রাখা হবে। তার পরেই সম্পূর্ণ চিত্রটি পরিষ্কার হবে।

রাজস্থান রয়্যালসের পরবর্তী ম্যাচ আগামী ২৮ এপ্রিল, পঞ্জাব কিংসের বিরুদ্ধে । বৈভব সেই ম্যাচে নামবেন কি না, তা পুরোপুরি নির্ভর করছে আগামী দু’দিনের ফিটনেস টেস্ট এবং রিকভারির ওপর। টুর্নামেন্ট এখনও অনেক বাকি, তাই দলের সেরা ফর্মে থাকা তরুণ তুর্কিকে নিয়ে টিম ম্যানেজমেন্ট কোনো তাড়াহুড়ো বা ঝুঁকি নিতে চাইবে না। যদি চোট সামান্যতমও থাকে, তবে হয়তো তাকে ওই ম্যাচে বিশ্রামে রাখা হতে পারে।

মাত্র ১৫ বছর বয়সেই টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম এক হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন বৈভব । তাঁর মতো এক জন প্রতিভাবান ক্রিকেটারের ওপর বয়সের তুলনায় আইপিএলের মতো হাই-ভোল্টেজ টুর্নামেন্টের ধকল শরীর নিতে পারছে কি না, তা নিয়ে ইতিমধ্যেই ক্রিকেট মহলে চর্চা শুরু হয়েছে । আপাতত সমস্ত ক্রিকেটপ্রেমী প্রার্থনা করছেন যেন এই চোট সামান্য ক্র্যাম্প বা টান হয়েই কেটে যায় এবং পরের ম্যাচেই ফের বাইশ গজে ‘সূর্য-ঝড়’ দেখতে পাওয়া যায় ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments