Saturday, March 14, 2026
- Advertisement -

হাওড়া ব্রিজের ছায়ায়, রবীন্দ্রসুর,শহর যে শুধুই ঠিকানা নয়, আবেগের নাম—আজ জন্মদিন কলকাতার

- Advertisement -

হাওড়া ব্রিজের ছায়ায়, রবীন্দ্রসুর,শহর যে শুধুই ঠিকানা নয়, আবেগের নাম—আজ জন্মদিন কলকাতার

নিউজ কলকাতা :- কলকাতা শুধু একটা শহরের নাম নয়, হাজারো মানুষের স্মৃতির অ্যালবাম। ট্রামের টুংটাং ঘণ্টা, কলেজ স্ট্রিটের বইয়ের গন্ধ, হাতের মুঠোয় ফুচকার ঝাল, আর গরম ভাতের সঙ্গে ডিমের ঝোল—এই সবকিছুর মেলবন্ধনেই তৈরি আমাদের কলকাতা। আজ ২৪ আগস্ট, সেই শহরের প্রতীকী জন্মদিন।

ইতিহাস বলে, ১৬৯০ সালের এই দিনে জব চার্নক হুগলি তীরের সুতানুটি, গোবিন্দপুর আর কালিকাটা গ্রামে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঘাঁটি স্থাপনের উদ্দেশ্যে এসেছিলেন। যদিও ইতিহাসবিদরা বলেন, কলকাতা কোনও একদিনে জন্ম নেয়নি, বরং বহু শতাব্দীর বসতি, বাণিজ্য আর সংস্কৃতির ধারাবাহিকতায় বড় হয়েছে। ২০০৩ সালে কলকাতা হাই কোর্টও জানিয়েছে—“কলকাতার নির্দিষ্ট জন্মদিন নেই।”

কিন্তু তাতে কি এসে যায়? একটা শহরের জন্মদিন কি শুধু আদালতের রায়ে বাঁধা যায়? কলকাতা মানে হাওড়া ব্রিজের কুয়াশা, ভোরের রবীন্দ্রসঙ্গীত, বিকেলের মোড়ের আড্ডা, বইমেলায় ভিড়, কালীঘাটের প্রণাম আর সাদা-কালো সিনেমার স্মৃতির গন্ধ। এ শহরের আবেগ সময়কে ছাপিয়ে যায়। তাই আজও ২৪ আগস্ট এলে কলকাতার নাগরিকদের মনে জেগে ওঠে এক অদ্ভুত নস্টালজিয়া।

আজও শহরের নানা প্রান্তে চলছে বিশেষ অনুষ্ঠান। কোথাও হাওড়া ব্রিজের নীচে নদীর ধারে কবিতার আসর, কোথাও কলেজ স্ট্রিটে বইয়ের নস্টালজিয়া নিয়ে প্রদর্শনী, কোথাও আবার পুরনো ট্রামের ছবি নিয়ে প্রদর্শনী। কারণ, কলকাতা বেঁচে আছে তার মানুষের ভালোবাসায়, ইতিহাসে আর সংস্কৃতির প্রতিটি শিরায়।

বিতর্ক থাক বা না থাক—এই শহর আমাদের প্রথম প্রেম, প্রথম আড্ডা, প্রথম স্বপ্নের ঠিকানা। আজ তার জন্মদিনে শহরকে জানাই অন্তহীন শ্রদ্ধা আর ভালোবাসা। কারণ কলকাতা শুধু মানচিত্রে থাকা একটা বিন্দু নয়, সে হলো আমাদের আবেগের রাজধানী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments