Friday, April 24, 2026
- Advertisement -

আর জি করে “রাত দখল করো মেয়েরা ” কর্মসূচিতে মধ্যরাতে তান্ডব দুষ্কৃতীদের 

- Advertisement -

আর জি করে মধ্যরাতে তান্ডব দুষ্কৃতীদের

নিউজ ডেস্ক :- গত ১৪তারিখ রাতে একদিকে আর জি কর হসপিটালে চলছিল ডাক্তারদের প্রতিবাদ অবস্থান ও অন্যদিকে মহিলাদের রাস্তা দখল আন্দোলন। সেই অবস্থাতেই বাঁধলো গন্ডগোল। মহিলাদের রাস্তা দখলের রাতে আরজি কর হাসপাতাল চত্বর ভাঙচুর। ব্যারিকেড ভেঙে ঢুকে পড়ল একদল লোক। তারপর চলে অবাধে ভাঙচুর। পুলিশকে লক্ষ্য করে এগিয়ে গেল সেই দল। কার্যত দৌড়ে পালিয়ে প্রাণে বাঁচে পুলিশ। ভাঙচুর করা হল পুলিশের গাড়ি। আহত হন একাধিক পুলিশ কর্মী। এই দুষ্কৃতীরা কারা? কী রাজনৈতিক পরিচয়? সেই উত্তর এখনও মেলেনি। আজ সকালে পুলিশ তাদের এক্স হ্যান্ডেলে জানিয়েছেন বিভিন্ন ছবি দেখে পুলিশ দুষ্কৃতীদের চিহ্নত করেছে। দ্রুত তাদের গ্রেফতার করা হবে।

এমন ঘটনা প্রায় কেউই কল্পনা করে নি। এতো মানুষ, এতো পুলিশ! তার মধ্যে এই আক্রমন।

এ দিন পুলিশের তরফে লেখা হয়, “গত রাতে আরজি কর হাসপাতালে হানা দিয়ে আন্দোলনরত ডাক্তার ও ডাক্তারি ছাত্রছাত্রীদের উপর হামলা চালায় পাঁচ থেকে সাত হাজার জনের একটি বাহিনী। হাসপাতালের একাংশে ভাঙচুর করে তারা। হামলায় আহত হয়েছেন আমাদের বহু সহকর্মী, এঁদের মধ্যে কারোও কারোও আঘাত গুরুতর।” কলকাতা পুলিশ এও জানিয়েছে, “এই হামলার নেতৃত্বে থাকা দুষ্কৃতীদের চিহ্নিত করেছি আমরা। এদের বিরুদ্ধে দ্রুত কড়া পদক্ষেপ করা হবে।” প্রশ্ন উঠেছে, কাদের আঙ্গুলি হেলনে কারা এই কাজ করেছে? এমনিতেই এই আন্দোলন নিয়ে শাসক দলের মধ্যে বিভাজন তৈরী হয়েছে। এখন দেখার পুলিশ কী ভূমিকা নেয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments