Friday, April 17, 2026
- Advertisement -

একের পর এক নতুন মিনি ব্যাংকের হদিশ। এবার টাকার অঙ্কটা কত ?

- Advertisement -

ওয়েব ডেস্ক :-

টালিগঞ্জ থেকে শুরু করে বেলঘরিয়ার আবাসনে মিলেছে জখের ধন এবার আরও একটি মিনি ব্যাংকের হদিশ মিললো চিনার পার্কে। ইতিমধ্যেই ইডির আধিকারিকরা পৌঁছেছেন সেখানে তবে সেখানেও টাকার অঙ্কটা কত সেটা এখনও জানা যায়নি।

গত শুক্রবার পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে হানা দেয় ইডি আধিকারিকরা। এরপর তাঁদের একাধিক ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে। আবারও জেরার পর অর্পিতার কাছে চিনার পার্কের আবাসনের হদিশ মেলে। আর আজ বিকেলেই সেখানে পৌঁছান ইডি আধিকারিকরা। এখনও ফ্ল্যাটটি আনলকিং এর কাজ চলছে। অর্পিতা ও পার্থ চট্টোপাধ্যায়ের ফ্ল্যাটে যাওয়া আসা নিয়ে একাধিক প্রশ্নের মুখোমুখি হয়েছেন প্রতিবেশীরাও।

২২ শে জুলাই অর্পিতার টালিগঞ্জের ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ অর্থ ও সম্পত্তির খোঁজের পর আবারও গতকাল বেলঘরিয়ার আবাসনে মেলে
কাঁড়ি কাঁড়ি টাকা। আজ সকালে পার্থ চট্টোপাধ্যায়কে কটাক্ষ করে একটি ট্যুইটে কুণাল ঘোষ তাঁকে মন্ত্রিত্ব ও সমস্ত দলীয় পদ থেকে সরানোর দাবি জানিয়েছিলেন। সরাসরি নাম না উল্লেখ করলেও একই সুর সোনা যায় দেবাংশুর গলায় ও। এবং সেই দাবিতেই যেনো সীলমোহর লাগিয়ে মন্ত্রিসভা ও দল থেকে সাসপেন্ড করা হলো পার্থকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments