এশিয়া কাপে লঙ্কাকাণ্ড শ্রীলঙ্কার
টিভি২০ বাংলা ডেস্ক :- দেশজুড়ে অর্থনীতির টানা পড়েন। রাজনৈতিক বিদ্বেষ ও অস্থিরতার মুখে দেশবাসী। সন্তানের মুখে খাদ্য তুলে দিতে পারছে না অসহায় বাবা-মা। কিন্তু সেই দেশের ১১ জন ক্রিকেটার লংকা কান্ড ঘটিয়ে দিল দুবাইয়ে। পাকিস্তানকে ২৩ রানে হারিয়ে ষষ্ঠ বারের মতো এশিয়া কাপ ছিনিয়ে নিল শ্রীলংকা। তারা শেষবারের মতো জিতেছিল ২০১৪ সালে।
দুবাইয়ে প্রায় সাড়ে তিন ঘণ্টার ম্যাচে অনেক কিছু শেখা গেল শ্রীলঙ্কার কাছ থেকে। যেমন, টস জয় মানে ম্যাচ জয় নয়। কঠিন পরিস্থিতিতেও দৃঢ় ও ঐক্যবদ্ধভাবে লড়ে যেতে হয়। ব্যাটিংয়ের দিক থেকে প্রথমে শ্রীলংকার অবস্থা শোচনীয় হলেও শেষে গিয়ে রানের সংখ্যা দাঁড়ায় ১৭০-এর ঘরে। অন্যদিকে পাকিস্তানের রানের সংখ্যা দাঁড়ায় ১৪৭ -এ। ফাইনাল টসে হারার পর শ্রীলংকার অধিনায়ক দাসুন শনকা বলেছিলেন,”আগে ব্যাট করেও আমরা জিততে পারি।” তবে এশিয়া কাপে শ্রীলংকা জয়ের অবদান সম্পূর্ণ দলের থাকলেও, নেপথ্যে যাদের অবদান না বললেই নয়, তারা হলেন রাজপক্ষ ও হাসরঙ্গ। পরিস্থিতি যাই হোক না কেন, ভয় ডরহীনভাবে খেলে যাওয়ার প্রমাণ করে দিলেন এই দু’জন। আগামী দিনে শ্রীলংকার অবস্থান কোথায় পৌছবে, তা দেখার অপেক্ষায় রইলো গোটা দেশ।
এশিয়া কাপে উল্লেখযোগ্য দৃষ্টান্ত হয়ে রইলো শ্রীলঙ্কা ও পাকিস্তানের ম্যাচ।

