Saturday, April 25, 2026
- Advertisement -

কালী পুজো উৎসব উপলক্ষে পুজো কমিটিদের নিয়ে রানাঘাট পুলিশ জেলার বিশেষ প্রশাসনিক বৈঠক

- Advertisement -

কালী পুজো উৎসব উপলক্ষে পুজো কমিটিদের নিয়ে রানাঘাট পুলিশ জেলার বিশেষ প্রশাসনিক বৈঠক

মাধব দেবনাথ,নদিয়া

রাজ্যের বিভিন্ন জায়গায় দীপাবলি উৎসবের মধ্যে এক অন্যতম নাম রয়েছে নদীয়ার শান্তিপুর। এই শান্তিপুরে বৈষ্ণব ও শক্তি মতে পূজিত হয়ে থাকে দেবী কালী, রয়েছে প্রাচীন বেশ কয়েকটি পুজো। যেমন আগমেশ্বরী মাতা, মহিষখাগি মাতা, এবং চাঁদনি বাড়ির জোড়া কালীপুজো, এছাড়াও রয়েছে বামা কালী, বোম্বেট কালী এবং মুক্তি সংঘের সাধনা কালী। শোভাযাত্রার ক্ষেত্রে রয়েছে অনন্য আকর্ষণ, প্রত্যেক পুজো কমিটি আলোক সজ্জায় সজ্জিত করে তাদের দেবী মূর্তিকে শান্তিপুরের রাজপথে শোভাযাত্রায় বের করেন। তাই হাতেগোনা আর কয়েকটা দিন বাকি মাত্র, এরপরেই কালীপুজো উৎসব মুখর হয়ে উঠবে নদীয়ার শান্তিপুর। এরই কারণে শনিবার শান্তিপুরের শতাধিক পুজো কমিটি কে নিয়ে একটি বিশেষ প্রশাসনিক বৈঠক করলেন রানাঘাট পুলিশ জেলা। উপস্থিত ছিলেন, পুলিশ জেলার এসডিপিও সবিতা গোটেয়াল, ছিলেন ডোমকল দপ্তরের আধিকারিক বিদ্যুৎ দপ্তরের আধিকারিক সহ শান্তিপুর থানার সার্কেল ইন্সপেক্টর ও ভারপ্রাপ্ত আধিকারিক সুব্রত মালাকার। যদিও কালীপুজোর উৎসবে যাতে কোথাও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই কারণেই মূলত এই প্রশাসনিক বৈঠকের আয়োজন। তবে বেশ কিছু নিয়ম বাধ্যকতা করেন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে, যেমন পুজো মন্ডপে রাখতে হবে পর্যাপ্ত জল, কোনো কারণে যদি মন্ডপে আগুন লেগে যায় তার জন্য ব্যবস্থা রাখতে হবে। অন্যদিকে শোভাযাত্রার ক্ষেত্রে প্রত্যেক পুজো কমিটিকে মিলিত হয়ে সম্পূর্ণ করতে হবে শোভাযাত্রা। কোথাও কোন অশান্তির বাতাবরণ ছড়িয়ে পড়লে তা তৎপর খবর দিতে হবে পুলিশ প্রশাসনকে। উৎসব মুখর পরিস্থিতিতে যাতে কোন সমস্যা না হয় সেই দিকেও নজর রাখতে বলা হয়েছে, প্রত্যেকটি পুজো কমিটিকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments