Tuesday, May 26, 2026
- Advertisement -

ক্লাসে শিস দেওয়ার অপরাধে ৭ জন ছাত্রের মাথার চুল কেটে দিলেন প্রধান শিক্ষিকা  

- Advertisement -

টিভি ২০ বাংলা ডেস্ক :-

ক্লাসে শিস দেওয়ার অপরাধে ৭ জন ছাত্রের মাথার চুল কেটে দিলেন প্রধান শিক্ষিকা ইন্দ্রানী মজুমদার। ঘটনাটি ঘটেছে দক্ষিনেশ্বরের আরিয়াদহ কালাচাঁদ স্কুলে। স্কুলে ছাত্রদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

জানা যায় এদিন নবম শ্রেণীর ভৌতবিজ্ঞানের ক্লাস চলাকালীন ক্লাসের মধ্যে পিছনের দিক থেকে শিস দেওয়ার আওয়াজ পায় শিক্ষিকা। কাজটি কে করেছে জিজ্ঞাসা করায় তার উত্তর কেউ দেয়না. সেইজন্য ওই শিক্ষিকা ক্লাসের সন্দেহভাজন ৭ জন ছাত্রক প্রধান শিক্ষিকার ঘরে নিয়ে যাওয়া হয়। সেখানেও প্রধান শিক্ষিকা তাদেরকে এই কাজ কে করেছে প্রশ্ন করায় কেউ না বলায় তিনি রেগে যান এবং শাস্তিস্বরুপ কাঁচি দিয়ে ওই ৭ জন ছাত্রের মাথায় চুল কেটে দেন।

ঘটনাটি স্কুলের বিভিন্ন ছাত্রদের মধ্যে আতঙ্কের সৃষ্টি করে। ওই ছাত্রদের অভিভাবক-অভিভাবিকারা বেলঘড়িয়া থানায় ওই স্কুলের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে।

এই ঘটনাটি সম্পর্কে ওই স্কুলের প্রধান শিক্ষিকার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি কিছুই বলতে চাননি। অভিভাবকদের অভিযোগ প্রধান শিক্ষিকার এই অমানবিক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাদের মতে এই ভয়ংকর মনোভাব ছাত্রদের মধ্যে ভয়ের ও আতঙ্কের হয়ে উঠেছে এবং তারা এও দাবি করেন যে যত শীঘ্র সম্ভব প্রধান শিক্ষিকার শাস্তি হোক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments