টিভি ২০ বাংলা ডেস্ক :- চাকরি পেল ? কিন্তু “টেট পরীক্ষায় ফেল” ! প্রায় আট লাখ টাকা ঘুষ দিয়ে West Bengal TET Recruitment নিয়োগ দুর্নীতির আরো এক সাক্ষ্য রাখল পশ্চিমবঙ্গের নদীয়ার এক ঘটনা। জয়ন্ত বিশ্বাস নামের এক ব্যক্তি তার বাবার জমানো পেনশনের প্রায় ৮ লাখ টাকা ঘুষ দিয়ে ” টেট ফেল” স্ত্রী পাপিয়া মুখোপাধ্যায়কে পাইয়ে দিয়েছিলেন শিক্ষকতার চাকরি।
পাপিয়া মুখোপাধ্যায় নামের এই চাকরী প্রার্থী বাকিদের মতোই বসেছিলেন West Bengal TET Recruitment টেট পরীক্ষায়। কিন্তু পারেননি পাস করতে। অথচ নদিয়ার হবিবপুরের পানপাড়ার রাঘবপুর কনভার্টেড জুনিয়র প্রাইমারি স্কুলে দিব্যি শিক্ষকতা করছেন তিনি।
West Bengal TET Recruitment দুর্নীতির তদন্তে নেমে এবার এই ঘটনায় আলোকপাত Central Bureau of Investigation -এর। পাপিয়ার স্বামীর এক চাঞ্চল্যকর স্বীকারোক্তি উঠে আসে তদন্তে। তার বক্তব্য, “আমার স্ত্রী টেট অনুত্তীর্ণ। কিন্তু, চাকরির জন্য টাকা দিয়েছিল। চন্দন মণ্ডল নামে এক ব্যক্তিকে চাকরির জন্য সাড়ে সাত লাখ টাকা দেওয়া হয়।”
Central Bureau of Investigation এর তদন্তের ফলে জানা যায়, ২০১৪ সালের West Bengal TET Recruitment পরীক্ষায় বসেছিলেন পাপিয়া মুখোপাধ্যায় ওরফে পাপিয়া বিশ্বাস। কিন্তু তিনি সেই পরীক্ষায় পাশ করতে পারেননি। এরপর বাগদা বাসিন্দা জনৈক চন্দন মণ্ডলকে সাড়ে ৭ লাখ টাকা দিয়েছিলেন পাপিয়ার তৎকালীন স্বামী জয়ন্ত বিশ্বাস। তবে বলা ভালো সেই টাকা জয়ন্ত বা পাপিয়ার নিজের নয়। সেই টাকা হল জয়ন্তর বাবার পেনশনের জমানো টাকা।
ঘুষ দেওয়ার ফলে টেট পরীক্ষায় ফেল করা পাপিয়া শিক্ষকতা শুরু করেন নদিয়ার হবিবপুরের পানপাড়ার রাঘবপুর কনভার্টেড জুনিয়র প্রাইমারি স্কুলে ২০১৭ সালে।এরম অযোগ্য শিক্ষকের হাতে নিজেদের সন্তানরা এতদিন ধরে শিক্ষালাভ করছে জেনে ক্ষুব্ধ সংশ্লিষ্ট বিদ্যালয়ের পড়ুয়াদের অভিভাবকরা।

