ডায়মন্ড হারবার জেটিঘাট সংলগ্ন আনন্দধারা ভিলায় আন ফাউন্ডেশন নামক স্বেচ্ছাসেবী সংস্থার বাৎসরিক অনুষ্ঠানে বিভিন্ন সমাজ সেবামূলক কাজ
বাইজিদ মন্ডল ডায়মন্ড হারবার :- দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে জেটিঘাট সংলগ্ন আনন্দধারা ভিলায় আন ফাউন্ডেশন নামক স্বেচ্ছাসেবী সংস্থার বাৎসরিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো৷ যেখানে বাৎসরিক অনুষ্ঠানের কার্যক্রম ছাড়াও প্রাক-শারদীয় মুহুর্তে অসহায় বৃদ্ধ বৃদ্ধা, বাচ্চাদের উপহার হিসেবে পোষাক, প্রতিবন্ধীকে ট্রাইসাইকেল প্রদান,বৃদ্ধাশ্রমকে আর্থিক সহযোগিতা, রাজ্যের বিভিন্ন জেলায় মানবিক কার্যক্রমের সঙ্গে যুক্ত সংস্থাদের সমাজ বন্ধু সম্মাননা সহ একগুচ্ছ কর্মসূচি সম্পন্ন হয়।এদিনের অনুষ্ঠানে উজ্জ্বল উপস্থিতি ছিলো স্বাস্থ্য নিয়ে অসামান্য কাজের জন্য রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত রিতা মন্দল, করোনাকালে অসামান্য
কাজের জন্য রাজ্য সরকার এর পুরস্কার প্রাপ্ত ডা: আকবর হোসেন,সমাজকল্যাণমূলক সংস্থা মানবতা সংগঠন এর কর্ণধার জুলফিকার আলী পিয়াদা, কবি সাহত্যিক খায়রুল আনাম, রবিন্দ্রনাথ মন্দল প্রমুখ। শুরুতেই অতিথিদের দ্বারা প্রদীপ পরিচালনার মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় এবং শারদীয় গানের তালে শিশু ও কিশোরীদের নৃত্যের মাধ্যমে অনুষ্ঠানের শুরু আরম্ভ ঘটে।
অতিথিদের সম্মান প্রদানের পর পরই মূল্যবান বক্তব্য রাখেন ডা: আকবর হোসেন, তিনি স্বাস্থ্য সচেতনতার উপরে জোর দেন, জুলফিকার আলী পিয়াদা সামাজিক দায়বদ্ধতার জায়গা তাঁর বক্তব্যে থেকে অসহায় মানুষের পাশে থাকার পাশাপাশি শিক্ষার উপরে বিশেষ গুরুত্বের কথা প্রকাশ করেন। তিনি জানান “সমাজ থেকে অভাব শব্দটি চিরতরে বিদায় দিতে শিক্ষার বিকল্প কিছু হতে পারে না।
এদিন রাজ্যের বিভিন্ন জেলায় সামাজিক কার্যক্রমের সঙ্গে যুক্ত ৪০ টি সংস্থার প্রতিনিধির হাতে সমাজবন্ধু সম্মাননা,রক্তদান কর্মসূচির সঙ্গে যুক্তদের রক্তযোদ্ধা সম্মানে সম্মানিত করা হয় সংস্থার পক্ষে।
এছাড়াও এদিন জেলার বৃদ্ধ-বৃদ্ধা ও অনাথ শিশুদের আবাসিক আশ্রয়স্থল ‘নিশ্চিন্তপুর সূর্যনগর আশ্রমে’র প্রধান পরিচালক দীলিপ বাবুর হাতে আন ফাউন্ডেশন এর পক্ষে গৃহনির্মানে সহযোগিতা স্বরূপ ৫০ হাজার টাকার একটি
চেক তুলে দেওয়া হয়। সেই সাথে আশ্রমের বৃদ্ধ বৃদ্ধাদেরকে শারদীয় উপহার হিসেবে নতুন শাড়ী ধুতি পাঞ্জাবি ও মিষ্টির পাকেট প্রদান করা হয়। ডায়মন্ড হারবার সংলগ্ন ‘আনন্দ আশ্রম’ নামক অনাথ ও অসহায় শিশুদের প্রতিষ্ঠানের বাচ্চাদের নতুন বস্ত্র ও মিষ্টি প্যাকেট দেওয়া হয় এবং প্রতিবন্ধী কে ট্রাই সাইকেল প্রদান করা হয়।
প্রসঙ্গত উল্লেখ্য, এই ‘আন ফাউন্ডেশন’, যারা বিগত কয়েক বছর ধরে পশ্চিম বাংলার বিভিন্ন জেলায় অসহায় দুস্থ মানুষের সেবায় নিয়জিত।
মুলত অনাথ পথশিশু দেরকে শিক্ষার আলো দেখানোই এই ফাউন্ডেশনের উদ্দেশ্য। আন ফাউন্ডেশন ডায়মন্ড হারবার এর একটি স্বেচ্ছাসেবী সংগঠন। আইজীবি নুপুর মণ্ডল এর স্বপ্ন কে বাস্তবায়ন করার এক আন্তরিক প্রয়াস এই ফাউন্ডেশন। কয়েকবছর আগে করোনা সময় কালে তাঁর সম্পুর্ন নিজের প্রচেষ্টায় তৈরী হয় সংস্থাটি ।
নুপুর মণ্ডল ও মশিউল হক বাপ্পা র যুগলবন্দী প্রচেষ্টায় এই সংস্থা তৈরী হয় ২০২১ সালে। সমগ্র অনুষ্ঠানটি নিপুণভাবে পরিচালনা করেন ফাউন্ডেশনের সভাপতি নুপুর মণ্ডল।
সকল সদস্যগণ, ছিলো অত্যন্ত মানবিক,তাদের মানববিকতা ও আতিথেয়তা প্রশংসা যোগ্য। সমগ্র অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন সংস্থার সম্পাদক মশিউল হক বাপ্পা। আগামীদিনে সংস্থাটি সমাজ কল্যাণে যথেষ্ট ভূমিকা পালন করবে আশা করা যায়।

