Tuesday, May 26, 2026
- Advertisement -

তোলা না দেওয়ায় বেসরকারি কারখানার আধিকারিককে রাস্তায় ফেলে ব্যাপক মারধর, গ্রেফতার তিন তৃনমূল কর্মী

- Advertisement -

দাবীমতো তোলা না দেওয়ায় বেসরকারি কারখানার আধিকারিককে রাস্তায় ফেলে ব্যাপক মারধর, গ্রেফতার তিন তৃনমূল কর্মী
দাবীমতো তোলা না দেওয়ায় বেসরকারি কারখানার এক আধিকারিককে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ উঠল এলাকার কয়েক জন তৃনমূল কর্মীর বিরুদ্ধে। গতকাল ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার গঙ্গাজলঘাটি থানার চৌশাল এলাকায়। কারখানা কর্তৃপক্ষের তরফে পাওয়া লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ গতকাল রাতেই তিন জনকে গ্রেফতার করেছে। ধৃত গোপাল গরাই, ভোলানাথ মন্ডল ও মহাদেব মন্ডল এলাকায় তৃনমূল কর্মী হিসাবে পরিচিত। আজ ধৃতদের বাঁকুড়া জেলা আদালতে তোলা হবে। ঘটনায় রামপদ কর্মকার নামের আহত ওই কারখানা কর্তাকে গঙ্গাজলঘাটি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা করানো হয়েছে।

রাজ্যের মুখ্যমন্ত্রী শিল্পক্ষেত্রে গোলমাল না পাকানোর জন্য দলীয় কর্মীদের বারেবারে সংযত থাকার বার্তা দিয়েছেন। কিন্তু তারপরও শুধুমাত্র দাবীমতো তোলা না দেওয়ায় এক কারখানা কর্তাকে রাস্তায় ফেলে মারধরের ঘটনায় বাঁকুড়ার শিল্প ও ব্যবসায়ী মহলে বিরুপ প্রভাব পড়েছে। চৌশাল এলাকার বেসরকারী ওই ফেরো এলয় কারখানার তরফে অভিযোগ তৃনমূলের বেশ কয়েক জন মিলে বেশ কিছুদিন ধরেই কারখানা থেকে তোলা দাবী করে আসছিল। তোলা না দেওয়ায় কারখানা কর্তৃপক্ষকে দেখে নেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ ।

তোলা না দেওয়ায় বেসরকারি কারখানার আধিকারিককে রাস্তায় ফেলে ব্যাপক মারধর, গ্রেফতার তিন তৃনমূল কর্মী

শাসক দলে বড়সড় রদবদল জেলা স্তরে ভাঙ্গা হলো একাধিক সাংগঠনিক কমিটি

এবার নবদ্বীপে অনুষ্ঠিত হলো নবদ্বীপ মেরিনার্স আয়োজিত অনূর্ধ্ব ১৯ ফুটবল প্রতিযোগিতা

মানখন্ড বকুল পিকনিক গার্ডেনে পশ্চিমবঙ্গ গনতন্ত্র অধিকার রক্ষা সমিতি CPDR এর পক্ষ থেকে সংবর্ধনা ও সচেতন শিবির ।

স্বর্গীয় কৃষ্ণদাস পাল মহাশয়ের জম্নদিবসের স্মৃতির উদ্দেশ্যে স্বেচ্ছায় রক্তদান শিবি ও স্বাস্থ্য পরীক্ষা শিবির পূর্ব বর্ধমানের বন্ডুল ১গ্রাম পঞ্চায়েতে ।

গতকাল দুপুরে সহকর্মীদের সাথে নিয়ে একটি গাড়িতে করে কারখানায় কাজে যোগ দিতে যাচ্ছিলেন কারখানার আধিকারিক রামপদ কর্মকার। অভিযোগ কারখানায় ঢোকার কিছুটা আগে জনা দশেক বাইক আরোহী তাঁদের গাড়ি আটকে জোর করে রামপদ কর্মকারকে গাড়ি থেকে নামিয়ে রাস্তায় ফেলে মারধর করে। হামলাকারীদের কয়েকজনকে চিনতে পেরে পরে তাদের নামে গঙ্গাজলঘাটি থানায় অভিযোগ দায়ের করে কারখানা কর্তৃপক্ষ। অভিযোগ পেতেই দ্রুত পদক্ষেপ করে পুলিশ তিন জনকে গ্রেফতার করে। ধৃতেরা স্থানীয় ভাবে তৃনমূল কর্মী হিসাবে পরিচিত হওয়ায় স্বাভাবিক ভাবেই অস্বস্তিতে ঘাসফুল শিবির।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments