ধুপগুড়ি তৃণমূলে নমঃশূদ্র উদ্বাস্তু সেলের ধুপগুড়ি গ্রামীণ ব্লক কমিটি গঠন
নিজস্ব প্রতিনিধি ধূপগুড়িঃ পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে ধূপগুড়ির তৃনমূলে নমশুদ্র ও উদ্বাস্তু সেলের ধূপগুড়ি গ্রামীন ব্লক কমিটি গঠন হল। এদিন ধূপগুড়ির তৃনমূল কংগ্রেসের পার্টি অফিসে এই কমিটি গঠন করার সময় উপস্থিত ছিলেন ধূপগুড়ির নমশুদ্র ও উদ্বাস্তু সেলের চ্যায়ার ম্যান উজ্জ্বল মন্ডল, নমশুদ্র ও উদ্বাস্তু সেলের ধূপগুড়ি গ্রামীন ব্লক সভাপতি শীতল সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন, ধূপগুড়ি তৃনমূল কংগ্রেসের গ্রামীণ সভাপতি দীপু রায়, ধরনী রায়, সুভাষ রায় সহ অন্যান্যরা। তৃনমূলের নমশুদ্র ও উদ্বাস্তু সেলের দাবি আগামীতে কেন্দ্রীয় সরকার যে ভাবে নমশ্রদ্র ও উদ্বাস্তু সমাজের মধ্যে যে নাগরিকত্বের নামে বিভ্রান্তির সৃষ্টি করছে তার জাবাব দিতেই আমরা প্রস্তুত। এদিন, সাকোয়াঝড়া ২ নং গ্রাম পঞ্চায়েতের নমশুদ্র ও উদ্বাস্তু সেলের সভাপতি হন ননী গোপাল বৈরাগী, মাগুলামারী-১ নং গ্রাম পঞ্চায়েতের সুবল বিশ্বাস, মাগুরমারী-২ এর রনজিৎ মন্ডল, ঝাড় আলতা-১, অজিত কুমার সরকার , ঝাড় আলতাগ্রাম-২ সুবোধ বিশ্বাস, বারোঘরিয়া- দিপক বিশ্বাস, গাদং-১ অসীম সরকার, গাদং-২ রতন রায়, গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েত নমশুদ্র ও উদ্বাস্তু সেলের সভাপতি হন বিপদ মন্ডল।

