গোপাল বিশ্বাস নদীয়া :- নদিয়ায় ফের অবৈধ উপায়ে জলাশয় ভরাট করার অভিযোগ উঠল। এবার নবদ্বীপ শহরের ১৮নং ওয়ার্ডের এলানিয়া শিবতলার পচাপুটি পুকুর এলাকায় জলাশয় ভরাট করার অভিযোগ উঠল।
নদিয়ার নবদ্বীপে যেন কোনো মতেই বন্ধ হচ্ছেনা অবৈধভাবে জলাশয় বোজানোর কাজ। স্থানীয় সূত্রে জানা যায়,আগে নবদ্বীপ শহরে একাধিক জায়গায় জলাশয় দেখা যেত কিন্তু বর্তমানে প্রশাসনের নজর এড়িয়ে বেশ কয়েক বছর ধরে সেইসব জলাশয়গুলি বন্ধ করে দেওয়া হয়েছে। এর আগে অনেকবার টিভি ২০ বাংলা এই একই বিষয় নিয়ে খবর করেছে স্থানীয় মানুষের জন্য। প্রশাসনের কাছে তুলে ধরা হয়েছে এই অভিযোগের কথা। কিন্তু সমস্যার কোনো সমাধান হয়নি।
স্থানীয় মানুষের বক্তব্য,পাশে এই জলাশয় থেকে পার্শ্ববর্তী এলাকার জল ড্রেনের মাধ্যমে পুকুরে পরে রেহাই পাওয়া গেলেও বেশি বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে যায় এলাকা। বাধ্য হয়ে বাড়ি-ঘর ছাড়তে হয়।
এই অভিযোগ নিয়ে টিভি ২০ বাংলা স্থানীয় কাউন্সিলরের সাথে যোগাযোগ করলে তিনি বলেন তিনি নিজে বালিসহ ট্র্যাক্টর আটকেছেন এবং পরবর্তীতে যাতে এই সমস্যা না হয়,তিনি দেখবেন।অন্যদিকে স্থানীয় বিজেপি নেতা সিদ্ধার্থ নস্করের অভিযোগ, নবদ্বিপের গৌরাঙ্গ সেতুর নীচ থেকে বালি দিয়ে শাসক দলের মদতে শহরের জলাশয় বন্ধ হচ্ছে।
দীর্ঘ কয়েক দশক পরে শাসকের রং বদলালেও,বদলায়নি নবদ্বীপ শহরের বৃষ্টি হলে জল যন্ত্রনা। আদেও কি এই জল যন্ত্রণা থেকে মুক্তি পাবে শহরবাসী !! প্রশ্ন উঠছে আসলে কী সত্যিই প্রশাসনের নজর এড়িয়ে কাজ চলছে?? নাকি প্রশাসন সব জেনেও চুপচাপ বসে রয়েছে??

