Tuesday, May 26, 2026
- Advertisement -

পাঁচতলা ছাদ থেকে পড়ে মৃত্যু সদ্য বিবাহিতার

- Advertisement -

 

ওয়েব ডেস্ক : – কিছুমাস আগের ঘটনা, যখন তিতাস ও কৌস্তভের রেজিস্ট্রি ম্যারেজ হয় । কৌস্তুভ পেশায় চিকিৎসক। কিন্তু বিয়ের পর থেকেই শুরু হয় অশান্তি। গতকাল অর্থাৎ শনিবার তিতাসের রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়।

পরিবার সূত্রে খবর, বাগুইহাটির আমবাগান এলাকার একটি আবাসনে বসবাস করতেন ওই নবদম্পতি। কিছু মাস আগেই রেজিস্ট্রি ম্যারেজ হয় তাদের। কিন্তু বিয়ের পর থেকেই অশান্তি লেগেই থাকত তাদের মধ্যে। জানা গিয়েছে, মৃতার স্বামী অর্থাৎ কৌস্তুভ নেশা করতেন এবং স্ত্রীর উপর শারীরিক মানসিক অত্যাচারও চালাতেন। সেই ঝামেলার সূত্রেই কৌস্তুভ তিতাসকে পাঁচতলা উপর থেকে ঠেলে ফেলে দিয়েছে বলে অভিযোগ পরিবারের।

রবিবার অর্থাৎ আজ ফরেনসিক বিভাগের সদস্যরা ঘটনাস্থলে আসবেন এবং ঘটনার পুনর্নির্মাণ করবেন বলে জানা গিয়েছে ‌। তারা খতিয়ে দেখবে যে পাঁচতলা থেকে কিভাবে পড়ে গেলেন তিতাস? নাকি ইচ্ছাকৃত ভাবে তাকে ফেলে দেওয়া হয়েছে । পরিবার সূত্রের দাবি, পণ্যের জন্য অত্যাচার করত কৌস্তুভ। কৌস্তুভের উপর ৩০৪(বি) ধারা পণ্যের জন্য বধূহত্যা , ৪৯৮(এ) ধারা বধূ নির্যাতন, এবং ৩০২ ধারা খুনের মামলা রুজু করা হয়েছে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments