নিউজ ব্যুরো:- বিশ্বের অন্যতম মারাত্মক সাপ,সবচেয়ে বিষধর। কিং কোবরা। যা একটা হাতিকে একরার ছোবল দিলে ৩ ঘন্টার মধ্যে সেই হাতিটির মৃত্যু হয়।
কিং কোবরা নামটা শুনলেই আমরা চমকে উঠি। সে এক ভয়ানক বিষাক্ত ও বড়ো সাপ। এদের মূলত দেখা যায় দক্ষিণ এশিয়ার বিভিন্ন বনে। তবে এদের প্রধান বাসস্থান ফিলিপাইন এবং ইন্দোনেশিয়ার বনাঞ্চল। সাধারণভাবে কিং কোবরা সর্বাধিক দৈর্ঘ্য ৫.৬ মিটার (১৮ ফুট) হয়। তবে বেশিরভাগই ৩.৬ মিটার (১২ ফুট) অতিক্রম করে না। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক বিশাল কিং কোবরাকে দেখা যাচ্ছে যা প্রায় ২০ ফুট। ভিডিওটিতে এক বিশাল কিং কোবরাকে এক উঁচু ধাপে ফণা তুলে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে।
দূর থেকে ভিডিওটি নেওয়া হলেও আন্দাজ করা যায় যে সেই ফণার উচ্চতাই প্রায় ৫ ফুট এবং নিচে তাঁর বিশাল দেহটিও চোখে পড়ছে। এত বড় কিং কোবরা সচরাচর দেখা যায় এবং তাই এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই নেটপাড়ায় বেশ হইচই ফেলে দেয়। দেখতে ভয়ঙ্কর সেই সাপ। মানুষের মনে শিহরণ জাগে। মনে পড়ে মিঠুন চক্রবর্তীর সেই বিখ্যাত সংলাপ -‘এক ছোবলেই ছবি।’

