Friday, April 24, 2026
- Advertisement -

বাস্তুদোষ দূর করতে নিয়ম মেনে পাতিলেবু ব্যবহার করুন 

- Advertisement -

 

বাস্তুদোষ দূর করতে নিয়ম মেনে পাতিলেবু ব্যবহার করুন

বাস্তুশাস্ত্র :-  বাস্তুশাস্ত্র এমন একটি শাস্ত্র যা দীর্ঘ গবেষণার ফল। তাই বাস্তুশাস্ত্রকে অবহেলা না করে, তার উপর বিশ্বাস রাখুন,বিশ্বাস রেখে বাস্তু শাস্ত্রের নির্দেশ পালন করলে দেখবেন আপনার জীবনের অনেক সমস্যা দূর হবে। বাস্তুদোষ দূর করার একটি অন্যতম উপকরণ পাতিলেবু। কিন্তু তা বাস্তুশাস্ত্রের নিয়ম অনুযায়ী ব্যবহার করতে হবে। বাড়িতে সুখ, শান্তি ও সমৃদ্ধি ফিরে আসবে।

১) যদি দাম্পত্য কলহ দূর করতে চান, তাহলে একটি বড় বাটির মধ্যে জল ভর্তি করে তার মধ্যে একটি পাতিলেবু রেখে সেটি বেডরুমে রেখে দিতে পারেন, জলটি মোটামুটি চার-পাঁচ দিন অন্তর অন্তর পাল্টে ফেলবেন, এমন প্রতিকারটি একমাস করে দেখুন দাম্পত্য কলহ অনেকটা কেটে যাবে।

২) প্রবেশদ্বার এর উপরে লেবু, লঙ্কা ঝোলাতে পারেন, লেবু কিন্তু আপনার ঘরের মধ্যে নেগেটিভ এনার্জিকে প্রবেশ করতে দেবে না, তাই আর দেরি না করে, আর যেই প্রবেশদ্বারের ওপরে লেবু লঙ্কা ঝোলান।

৩) কঠোর পরিশ্রম করেও কিছুতেই সফল হচ্ছে না তাহলে সঙ্গে একটি করে লেবু চারটি লবঙ্গ নিয়ে হনুমান মন্দিরে আপনাকে পৌঁছতে হবে, হনুমান মন্দিরে গিয়ে সেখানে হনুমানজির সামনে বসে হনুমান চালিশা পাঠ করুন, তাতেই কিন্তু সাফল্য আসবে।

৪) কোন ব্যক্তি যদি খারাপ স্বপ্ন দেখে সে স্বপ্ন দেখে, যদি রাত্রেবেলা ঘুম থেকে উঠে পড়ে তাহলে বুঝতে হবে তার মধ্যে কোন অশুভ শক্তি বা নেতিবাচক শক্তি রয়েছে, তাই এর জন্য আপনি বালিশের তলায় একটি সবুজ রংয়ের লেবু রেখে দেন লেবু শুকিয়ে গেলে সেটা সরিয়ে আরেকটি সবুজ লেবু রাখুন, এভাবে পাঁচ বার করলে দেখবেন, খারাপ স্বপ্ন দেখা থেকে আপনি কাটিয়ে উঠতে পেরেছে।

পাতি লেবু শুধু স্বাস্থ্যর পক্ষেই উপকারী নয়, রূপচর্চার ক্ষেত্রে পাতি লেবুর যথেষ্ট ব্যবহার হয়। এখন থেকে সেই পাতি লেবুকে ভাগ্য ফেরাতে ব্যবহার করুন। নিশ্চই ভাগ্য আপনার সহায় হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments