Friday, April 24, 2026
- Advertisement -

বিস্ফোরক মন্তব্য গত লোকসভা ভোটে বারাসাতের বিজেপি প্রার্থী ড: মৃণাল কান্তি দেবনাথ

- Advertisement -

 

বিস্ফোরক মন্তব্য গত লোকসভা ভোটে বারাসাতের বিজেপি প্রার্থী ড: মৃণাল কান্তি দেবনাথ

নিউজ ডেস্ক :- প্রচারেও নামবো না, বিজেপিকে ভোট দেব না , অন্য কাউকে দেবো, বারাসাতে স্বপন মজুমদারের প্রার্থী হওয়া নিয়ে বিস্ফোরক মন্তব্য গত লোকসভা ভোটে বারাসাতের বিজেপি প্রার্থী ড: মৃণাল কান্তি দেবনাথের।

বারাসাতের বিজেপি প্রার্থী স্বপনকে নিয়ে অস্বস্তি বেড়েই চলেছে দলের নেতাকর্মীদের। এবার মুখ খুললেন বারাসাত লোকসভা কেন্দ্রের ২০১৯ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা বিজেপি প্রার্থী ড: মৃণাল কান্তি দেবনাথ । স্বপন মজুমদার নিয়ে যা শুনছি তাতে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে মৃণাল বাবু বিজেপিকে ভোট দেবেন না, প্রচারেও নামবেন না। হাবড়ায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানান বিজেপি নেতা মৃণাল কান্তি দেবনাথ। তার আরো ক্ষোভ গত তিন বছরে দলের সভা সমিতিতে তাকে ডাকা হতো না, এবারেও প্রার্থীর জন্য তিনি দলের সঙ্গে দলীয় নেতৃত্বদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। লিখিত আবেদনপত্র জমা দিয়েছিলেন তবে তাকে প্রার্থী না করা নিয়ে দুঃখ নেই। তিনি ভেবেছিলেন হয়তো তিনবারের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার এর বিপক্ষে ভালো কাউকে ক্যান্ডিডেট করা হচ্ছে। তবে স্বপনকে বিজেপি প্রার্থী করায় তিনি যে হতাশ তা এদিন তার কথাতেই প্রকাশ করলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments