Tuesday, April 28, 2026
- Advertisement -

বুধবারে ট্রেন ও মেট্রো এ আপনার যাতায়াত কি মসৃণ হবে

- Advertisement -

বুধবারে ট্রেন ও মেট্রো এ আপনার যাতায়াত কি মসৃণ হবে?

অনন্যা ব্যানার্জী, কলকাতা:
সপ্তাহের অন্যান্য কাজের দিনের মতোই বুধবারও মেট্রো এবং লোকাল ট্রেন তাদের চেনা রুটেই যাতায়াত করবে। তবে বিশেষ পরিস্থিতি বা নির্বাচন সংক্রান্ত কারণে রাস্তায় অন্যান্য গণপরিবহন (যেমন বাস বা অটো) কিছুটা কম থাকতে পারে। ফলে নিত্যযাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ— সবার ভরসার কেন্দ্রবিন্দু হয়ে উঠতে চলেছে এই দুই লাইফলাইন।

শহরের মানুষদের মনে সংশয় ছিল, ভোটের দিন হয়তো রবিবারের মতো দেরিতে বা কম সংখ্যায় মেট্রো চালানো হবে। তবে সেই জল্পনা উড়িয়ে দিয়ে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ সাফ জানিয়ে দিয়েছে যে ব্লু লাইন (দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ), গ্রিন লাইন এবং অরেঞ্জ লাইন— সব রুটেই চাকা ঘুরবে সাধারণ কাজের দিনের মতোই। অফিসযাত্রী থেকে শুরু করে আমজনতা, নির্দিষ্ট সময়সূচি মেনেই প্রথম ও শেষ মেট্রো ব্যবহারের সুযোগ পাবেন।
রেল সূত্রের খবর অনুযায়ী, শিয়ালদহ এবং হাওড়া ডিভিশনের সবকটি শাখাতেই নিয়মিত সময়সূচি মেনেই ছুটবে লোকাল ট্রেন। কোনো রুটের ট্রেনই বাতিল বা সময় বদল করা হচ্ছে না। যেহেতু নির্বাচন কমিশনের তরফ থেকে এই মুহূর্তে বিশেষ অতিরিক্ত ট্রেনের জন্য কোনো আলাদা বার্তা আসেনি, তাই সাধারণ দৈনিক সূচি মেনেই রেলের চাকা সচল থাকবে। তবে বাস কম থাকায় জংশন স্টেশনগুলিতে যাত্রীদের ভিড় অন্য দিনের তুলনায় কিছুটা বলাটা ভুল হবে অনেকটাই উপচে পড়তে পারে।
ভোটের দিন যেন কোনো অবাঞ্ছিত ঘটনা না ঘটে এবং স্টেশন চত্বর বা ট্রেনের কামরায় শান্তিশৃঙ্খলা বজায় থাকে, তার জন্য আরপিএফ (RPF) এবং রেল পুলিশকে (GRP) অতিরিক্ত মাত্রায় সতর্ক করা হয়েছে। বড় বড় টার্মিনাল স্টেশনগুলোতে বাড়তি নজরদারির ব্যবস্থা রাখা হচ্ছে।

নির্বাচনী উত্তেজনার মাঝেও সাধারণ মানুষের যাতায়াতের সুবিধাকেই সবচেয়ে বেশি অগ্রাধিকার দিচ্ছে রেল ও মেট্রো প্রশাসন। রাস্তায় গাড়ির সংখ্যা কম থাকায় বুধবারের এই দুই লাইফলাইনের গুরুত্ব অন্য দিনের চেয়ে বহুগুণ বেড়ে গেছে। কোনো প্রাকৃতিক বিপর্যয় বা যান্ত্রিক ত্রুটি না দেখা দিলে, ভোট উৎসবের দিনেও এই দুই পরিষেবায় যাত্রীদের সফর হবে মসৃণ ও নির্বিঘ্ন। তবে ভোটের দিনের অপ্রত্যাশিত ভিড় এবং যেকোনো শেষ মুহূর্তের আকস্মিক বদলের খবর সবার আগে জানতে রেলের নিজস্ব ঘোষণা ও অফিসিয়াল অ্যাপের ওপর নজর রাখাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments