নিউজ ডেস্ক :- আজ বিকাল তিন ঘটিকায় শিলচর তারাপুর চান্দমারি রোড স্থিত ভারত সেবাশ্রমের শিলচর শাখার বিশেষ উদ্যোগে কাছাড় জেলায় বিভিন্ন প্রান্ত থেকে চিহ্নিত করা সদ্য বন্যায় পীড়িত ক্ষতিগ্ৰস্ত একশোটির উপরের পরিবারের মানুষদের মধ্যে থাল-বাটি-বাল্টি-চামচ সহ আরো বিভিন্ন বাসন সহ নিত্যপ্রয়োজনীয় সামগ্ৰী বিতরন করা হয়।এই বাসন সহ নিত্যপ্রয়োজনীয় সামগ্ৰী বিতরন অনুষ্ঠানে ভারত সেবাশ্রমের শিলচর শাখার অধ্যক্ষ স্বামী মৃন্ময়ানন্দ মহারাজ বলেন,আজকের দিনে কাছাড় জেলায় সদ্য বন্যায় পীড়িত ক্ষতিগ্ৰস্ত পরিবারের মানুষদের মধ্যে বাসন সহ আরো প্রয়োজনীয় সামগ্ৰী বিতরন করে আমরা বিশেষ ভাবে আনন্দিত। আমাদের ভারত সেবাশ্রম জন্মলগ্ন থেকে সমাজের পিছপড়া হিন্দুদের উন্নতির জন্য এগিয়ে এসেছেন এবং বর্তমানেও সেই অতীতের সেবামূলক চিন্তাধারা নিয়ে সাধুরা কাজ করে যাচ্ছেন,সেবাই হলো প্রকৃত সনাতন ধর্ম। সেদিন সহযোগিতায় ছিলেন আকশা সংঘটনের রূপম নন্দী পুরকায়স্থ সহ আরো বিশিষ্ট ব্যক্তিবর্গরা।
পরিবেশকে রক্ষা করা মানে নিজেকে রক্ষা করা, স্বামী ভুবনেশ্বরানন্দ গিরি মহারাজ ।
নিউজ ডেস্ক :- প্রতিবছর ৫ জুন, বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। এটি পরিবেশ রক্ষার সচেতনতা এবং নতুন পদক্ষেপকে উৎসাহিত করতে রাষ্ট্রসংঘ পালন করে।প্রকৃতি আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ, তা হয়তো অনেকেই করোনা অতিমারীর পর কিছুটা বুঝতে পেরেছেন। কিন্তু পরিবেশ নিয়ে সচেতনতা বৃদ্ধির চেষ্টা চলছে বহু বছর ধরে। তাও এখন অনেকেই এড়িয়ে চলেন সেই সচেতন বার্তা। প্রতিবছর ৫ জুন, বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। এটি পরিবেশ রক্ষার সচেতনতা এবং নতুন পদক্ষেপকে উৎসাহিত করতে রাষ্ট্রসংঘ পালন করে।
উল্লেখ্য,আজ সমগ্ৰ পৃথিবীবাসীর সঙ্গে সঙ্গতি রেখে শিলচর রাঙ্গিরখাড়ী স্থিত ভোলাগিরি আশ্রমে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। সেদিন উক্ত আশ্রম প্রাঙ্গনের চারিদিকে বেশ কয়েকটি বিভিন্ন ধরনের ফল ও ফুলের চারা রোপণ সহ এক আলোচনা সভার আয়োজন করা হয়।এই দিবস পালন প্রসঙ্গে শিলচর ভোলাগিরি আশ্রমের পরিচালনা কমিটির সভাপতি তথা মহারাজ শ্রীমৎ স্বামী ভুবনেশ্বরানন্দ গিরি বলেন,আমাদের দৈনন্দিন জীবনে প্রকৃতি ও পরিবেশের গুরুত্ব অপরিসীম। মানুষের অপরিনামদর্শী কর্মকাণ্ডের কারণে প্রতিনিয়ত পরিবেশ দূষিত হচ্ছে। ফলে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। মানুষ প্রতিনিয়ত দূষিত করছে পরিবেশের মূল উপাদান মাটি, পানি, বায়ুকে।
সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বের উন্নয়নশীল অনেক দেশের মতো আমাদের দেশেও বায়ুদূষণ মারাত্মক আকার ধারন করেছে। পূর্ব কালের পদ্ধতিতে ইট পোড়ানো, যানবাহনের ধোঁয়া, অপরিকল্পিত নির্মাণ কাজ এবং দূষণরোধে পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় বায়ু দূষিত হচ্ছে। বায়ুদূষণের ফলে অনেকেই শ্বাসকষ্টসহ বিভিন্ন ধরনের অসুস্থতায় ভুগছেন এবং মৃত্যুবরণ করছেন।পরিবেশকে রক্ষা করা মানে নিজেকে রক্ষা করা।সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত সমাজসেবী স্বর্ণালী চৌধুরী বলেন,আজ ৫ই জুন, ‘বিশ্ব পরিবেশ’ দিবস। মানুষ কারনে-অকারনে প্রকৃতির ক্ষতি সাধন করছে। কিন্তু প্রকৃতি নিজ থেকেই চেষ্টা করছে সেই ক্ষতির কিছুটা পুনঃউদ্ধার করার জন্য। প্রকৃতির সাথে একটি ভাল সম্পর্ক তৈরি করার বিষয়ে বিশেষ মনোযোগ রক্ষাথে ২০২২ সালের বিশ্ব পরিবেশ দিবসের দিনে শিলচর রাঙ্গিরখাড়ী স্থিত ভোলাগিরি আশ্রমের সন্ন্যাসী সহ উপস্থিত ভক্তদের সঙ্গে এই দিবসটি পালন করছি। বর্তমান দিনে এই ভাবে আশ্রমে বিশ্ব পরিবেশ দিবসটি পালন করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।উক্ত মন্দিরের পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ সৌমেন দত্ত চৌধুরী বলেন,এই একটি দিনই পরিবেশকে ভালো রাখার জন্য যথেষ্ট নয়। কিন্তু সচেতনতা বৃদ্ধি ও সারা পৃথিবীর মানুষকে তাদের ভাবনার জায়গায় পরিবেশ নিয়ে একটুখানি চিন্তার জন্য এই দিনটি নির্ধারণ করা হয়েছে। পরিবেশের জন্য প্রতিটি দিনই গুরুত্তপূর্ণ। সেইটি ক্ষুদ্র হোক অথবা বৃহৎ পরিসরেই হোক। আমাদের সকলের অবস্থান থেকেই ভবিষ্যত প্রজন্মের কথা চিন্তা করে পরিবেশের উন্নয়নকল্পে কাজ করা উচিত এবং সেদিন অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সম্পাদক ভোলানাথ চৌধুরী,কস্তুরী পাল প্রমূখেরা।


