Tuesday, May 26, 2026
- Advertisement -

ভোটের আগেই সন্দেশখালির বিজেপি নেত্রীর তৃণমূলে যোগ! যোগদান করেই বিজেপির অপর কড়া আক্রমণ

- Advertisement -

ভোটের আগেই সন্দেশখালির বিজেপি নেত্রীর তৃণমূলে যোগ! যোগদান করেই বিজেপির অপর কড়া আক্রমণ।

নিজস্ব সংবাদদাতা কলকাতা :- গত মাস তিনেক আগে উত্তপ্ত হয়েছি উঠেছিল সন্দেশখালি । এখনও সেই সন্দেশখালির উত্তপ্ত রেশ কাটেনি তবুও সপ্তম দফা নিবার্চনের আগেই ভোটের মুখে সন্দেশ খালির বিজেপির ঘরে ভাঙন। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বিজেপির সংখ্যালঘু সেলের প্রাক্তন সদস্য সিরিয়া পারভীন।

প্রসঙ্গত, ২০১৬ সালে বিজেপিতে যোগ দিয়েছিলেন সিরিয়া। ২০১৮ সালে তাঁকে বসিরহাট সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক করে গেরুয়া শিবির। বিজেপির রাজ্য সংখ্যালঘু সেলের সঙ্গেও জড়িতও ছিলেন তিনি।

আর আজ বৃহস্পতিবার মন্ত্রী শশী পাঁজা এবং রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুরের হাত ধরে কলকাতায় তৃনমূল কংগ্রেস ভবনে এসে তৃণমূলে যোগ দেন তিনি।

তৃণমূলে যোগ দিয়ে সিরিয়া বলেন, ‘‘আমার লড়াই মহিলাদের সম্মানের জন্য। সন্দেশখালিতে মহিলারা নির্যাতিত, ধর্ষিত শুনে তাঁদের হয়ে আমি লড়াই করছিলাম। কিন্তু অনেক দিন ধরেই এ বিষয়ে একাধিক প্রশ্ন মনে উঁকি মারছিল। সন্দেশখালিতে গিয়ে সে সব প্রশ্নের উত্তর পেয়েছি। তার পরে দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি।’’

তৃণমূলে যোগ দিয়ে সদ্য প্রাক্তন বিজেপি নেত্রীর দাবি, তিনি যখন সন্দেশখালির পথে ওই রাতে রওনা হন, যেতে যেতেই সম্পূর্ণভাবে জেনে গেলেন যে এটা ঘটানো, তৈরি করা। সেটার প্রমাণ আছে। এমনকী বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে নিয়েও সিরিয়া বলেন, ‘আন্দোলন করার জন্য রেখার কাছেও টাকা এবং মোবাইল পাঠানো হয়েছিল’।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments