মনিপুষ্পক খাঁ, নিউজ ডেক্স : লোকসভা ভোটের আগে সব রাজনৈতিক দলই ব্যস্ত নিজেদের মতন প্রচার করতে । একইভাবে বর্তমান সময়ে সমান গুরুত্বপূর্ণ প্রচারের মাধ্যম হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। তাই প্রতিটা রাজনৈতিক দল বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে তাতে। রাজ্য বিধানসভায় শূন্য ও লোকসভা তে রাজ্য থেকে শূন্য হলেও ,সোশ্যাল মিডিয়ায় কিন্তু রাজনৈতিক প্রচারে বেশ কিছুটা অন্যদের থেকে এগিয়ে CPIM । বামপন্থী দের একটি নতুন প্রজন্ম ইতিমধ্যেই সক্রিয় হয়েছে সোশ্যাল মিডিয়ায়, তাই সোশ্যাল মিডিয়াতে অত্যন্ত ভাইরাল হয় CPIM এর বিভিন্ন রিল, ভিডিও, সাক্ষাৎকার , ফিচার ইত্যাদি। ” টুম্পা সোনা” প্যারোডি সবার নজর কেড়েছিল। আর লোকসভা ভোটের আগে এবার তাদের ভাবনায় নতুন গানের প্যারোডি । ইতিমধ্যেই হিন্দি মাধ্যমের একটি জনপ্রিয় গান
” জামাল কুডু ” সুরে CPIM নতুন প্যারোডি আজ তাদের রাজ্যের ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়। বর্তমানে মুহুর্তেই ভাইরাল সেই গান। প্যারোডির ছত্রে ছত্রে রাজ্যের দুর্নীতি যেমন উঠে এসেছে ঠিক তেমনি জমি কেলেঙ্কারি, কয়লা কেলেঙ্কারি সহ একাধিক নেতাদের দুর্নীতি প্রসঙ্গ উঠে এসেছে, বিশেষভাবে আক্রমণ করা হয়েছে ববি হাকিম কে , এছাড়া উঠে এসছে নানা প্রসঙ্গ।
প্যারোডি টির রচয়িতা রাহুল , কন্ঠ দিয়েছেন নীলাব্জ, রিয়া নামে দুই ব্যক্তি বলে CPIM উল্লেখ করেছেন সোশ্যাল মিডিয়ায়।
এখন দেখার বারংবার ভোট কম পেয়ে পিছিয়ে পড়া ৩৪ বছরের রাজত্ব করা সিপিএম , লোকসভায় খাতা খুলে তাদের শূন্য হয়ে থাকা ঝুলি ভরতে পারে কিনা।

