Thursday, April 23, 2026
- Advertisement -

মানবিক মুখের পরিচয় দিল সোনামুখী থানার পুলিশ ।

- Advertisement -

আবারো মানবিক মুখের পরিচয় দিল সোনামুখী থানার পুলিশ । পুজোর আগে মহালয়ার পূর্ণ তিথিতে এক মহিলাকে আর্থিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিল সোনামুখী থানার পুলিশ । পুলিশ সূত্রে জানতে পারা যায় , শ্রাবণী ভরতদাজ সোনামুখী পৌরশহরের সুপার মার্কেটে একটি ছোট্ট দোকান চালান । প্রায় বছর খানেক আগে প্রাণ হারান তার স্বামী । তার পর থেকে সংসারের দায়ভার নিজের কাঁধে তুলে নিতে বাধ্য হন তিনি এবং ছোট্ট দোকান নিজেকেই চালাতে হয় তার ওপর সংসার ও ছেলে মেয়ের পড়াশোনার খরচ রয়েছে ।

কোনরকমে সন্তানদের নিয়ে সংসার চলে তার এই পরিস্থিতিতে বাড়িতে ইলেকট্রিক বিল দিতে না পারায় বিদ্যুৎ দপ্তর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় । পুজোর আগে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়াতে চরম সমস্যায় পড়তে হয়েছিল শ্রাবণী ভরতদাজকে । এইরকম এক কঠিন মুহূর্ত আর্থিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে মানবিক মুখের পরিচয় দিলেন সোনামুখী থানার পুলিশ । পুলিশের এই উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছেন সোনামুখী পৌরশহরের সকল শুভবুদ্ধি সম্পন্ন সাধারন মানুষ । তবে এটাই প্রথম নয় এর আগেও বহুবার সোনামুখী থানার পুলিশ সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তাদে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments