Monday, June 22, 2026
- Advertisement -

যোগে সুস্থতার অঙ্গীকার, আন্তর্জাতিক যোগ দিবসে খড়িকাতে নয়াগ্রাম থানার পুলিশের যোগাভ্যাস

- Advertisement -

যোগে সুস্থতার অঙ্গীকার, আন্তর্জাতিক যোগ দিবসে খড়িকাতে নয়াগ্রাম থানার পুলিশের যোগাভ্যাস

অরূপ ঘোষ, ঝাড়গ্রাম :—

প্রভাতের স্নিগ্ধ আবহে নয়াগ্রাম ব্লকের খড়িকা নেতাজি ময়দান যেন হয়ে উঠেছিল সুস্থতার এক মিলনক্ষেত্র। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে বিশেষ যোগাভ্যাস শিবিরের আয়োজন করল নয়াগ্রাম থানার পুলিশ প্রশাসন। রবিবার সকালে নয়াগ্রাম থানার অন্তর্গত খড়িকা নেতাজি ময়দানে অনুষ্ঠিত এই কর্মসূচিতে পুলিশ কর্মী, সিভিক ভলেন্টিয়ার এবং স্থানীয় বাসিন্দা মিলিয়ে প্রায় ৩০০ জন অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অমিয় কিস্কু, গোপীবল্লভপুরের এসডিপিও পারভেজ সারফরাজ, নয়াগ্রাম থানার আই.সি সুজয় লায়েক সহ থানার একাধিক পুলিশ আধিকারিক। সকাল থেকেই নারী-পুরুষ নির্বিশেষে বিভিন্ন বয়সের মানুষের উপস্থিতিতে মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সকলেই উৎসাহের সঙ্গে যোগাভ্যাসে অংশগ্রহণ করেন। অভিজ্ঞ যোগ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে অংশগ্রহণকারীদের বিভিন্ন যোগাসন, প্রাণায়াম ও শ্বাস-প্রশ্বাস নিয়ন্ত্রণের অনুশীলন করানো হয়।

পাশাপাশি নিয়মিত যোগচর্চার মাধ্যমে কীভাবে শারীরিক সুস্থতা বজায় রাখা যায় এবং মানসিক চাপ কমিয়ে সুস্থ জীবনযাপন সম্ভব, সে বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বর্তমান সময়ের ব্যস্ত জীবনযাত্রায় শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক স্থিতি বজায় রাখাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্যেই আন্তর্জাতিক যোগ দিবসকে সামনে রেখে এই সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে।

পুলিশ আধিকারিকদের মতে, যোগাভ্যাস শরীরকে সুস্থ ও কর্মক্ষম রাখার পাশাপাশি মানসিক চাপ কমাতে, একাগ্রতা বৃদ্ধি করতে এবং কর্মদক্ষতা উন্নত করতে সহায়ক ভূমিকা পালন করে। বিশেষ করে পুলিশ কর্মীদের মতো দায়িত্বপূর্ণ ও চাপপূর্ণ পেশায় মানসিক ভারসাম্য বজায় রাখতে যোগচর্চার গুরুত্ব অপরিসীম। আয়োজকদের আশা, ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা আরও বৃদ্ধি পাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments