Tuesday, May 26, 2026
- Advertisement -

রবিবার উদ্ধার করা হলো খুন হওয়া রাজেশ বাউরির মোটর সাইকেল পরিত্যক্ত চাণকের ভেতর থেকে

- Advertisement -

 

নিজস্ব সংবাদদাতা :- আসানসোলের সালানপুর থানার অন্তর্গত জেমারীর বাসিন্দা রাজেশ বাউরি(৩৮) নামের নিখোঁজ ব্যক্তির বস্তাবন্দী দেহ শুক্রবার মধ্য রাত্রি উদ্ধার করে সালানপুর থানার পুলিশ।সালানপুর থানার অন্তর্গত কালীপাথর এনটিপিসির কাশিডাঙ্গা জঙ্গলের থেকে।ঘটনায় সালানপুর থানার পুলিশ নিখোঁজ অভিযোগের তদন্তে নেমে দুইজন মহিলা,একজন পুরুষ মোট তিনজনকে আটক করে।পরে তাদের জিজ্ঞাসাবাদ করতেই তারা রাজেশ বাউরির খুনের ঘটনা স্বীকার করে নেন।পুলিশ রাজেশ বাউরির বস্তাবন্দী মৃত দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায় ৷ তবে রাজেশ বাউরির মোটর সাইকেলটি সাথে সাথে উদ্ধার করা সম্ভব হয়নি ৷তিনজন অভিযুক্তকে পুলিশ জেরা করে জানতে পারে রাজেশ বাউরির মোটর সাইকেলটি তারা আল্লাডি মোড় সংলগ্ন ফেমাস নার্সারির সামনে একটি পরিত্যক্ত চাণকের ভেতর ফেলে দিয়েছে।এরপর রবিবার মাইথনের নৌকা চালকদের নিয়ে এসে কাঁটা ফেলে পরিত্যক্ত চাণকের ভেতর থেকে বাজাজ কোম্পানির মোটর সাইকেলটি উদ্ধার করে।মোটর সাইকেলটি উদ্ধার করে সালানপুর থানাতে পুলিশ নিয়ে যায়৷ ঘটনায় জড়িত টাকা তিনজনকে পুলিশ গ্রেফতার করে ৷ শনিবার তাদের আসানসোল আদালতে তোলা হয় ৷পুলিশ ঘটনার তদন্তের সাপেক্ষে দশ দিনের নিজেদের হেফাজতে নিয়ে আসে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments