Monday, April 20, 2026
- Advertisement -

শিশুর কান্না বন্ধ করতে তাকে বিমানের বাথরুমে আটকে রাখা হলো 

- Advertisement -

 

শিশুর কান্না বন্ধ করতে তাকে বিমানের বাথরুমে আটকে রাখা হলো

এমন এক নির্মম ভিডিও ভাইরাল হতেই প্রতিবাদের গর্জে উঠেছে সারা বিশ্ব। চলতি সপ্তাহে ঘটনাটি ভাইরাল হয়েছিলো, যখন ঘটনায় জড়িত দু’জন নারীর মধ্যে একজন, চীনা সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করেছেন। ভিডিওতে দেখা যায়, তালাবদ্ধ শৌচাগারের ভিতরে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে ওঠে শিশুটি। তার বয়স প্রায় এক বছর! অপরিচিত জায়গায় ভয় পেয়ে অবিরত কান্না করে থাকে শিশুরা। তবে কান্নার শব্দে বিরক্ত হয়ে সেই শিশুটিকে বিমানের বাথরুমে আঁটকে রাখার ঘটনা বিরল।

ওই ভাইরাল ভিডিওতে দেখা যায়, ‘কান্না বন্ধ না করা পর্যন্ত আমরা তোমাকে বের হতে দেব না’- টয়লেটে বসে থাকা একজন নারী বাচ্চাটিকে বলেছিলেন। এরপর শিশুটি কান্না বন্ধ করলে ভিডিও ধারণ করা নারী আবার বলে ওঠে, ‘যদি আবার কোন ধরনের শব্দ করো, তাহলে আবার বাথরুমে ফিরে আসব।’এই ভয়ঙ্কর দৃশ্য ভাইরাল হতেই চারিদিকে ওঠে প্রতিবাদের ঝড়। গত ২৪ আগস্ট, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর গুইয়াং থেকে সাংহাই যাওয়ার পথে ‘জুনেয়াও এয়ারলাইন্স’-এর একটি ফ্লাইটে এই ঘটনা ঘটে। এই ঘটনার পর এয়ারলাইনটি এক বিবৃতিতে বলেছে যে শিশুটি তার দাদা-দাদির সঙ্গে ভ্রমণ করছিলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments