Tuesday, April 21, 2026
- Advertisement -

শান্তিনিকেতনে শুরু ঐতিহ্যবাহী শিল্প সংস্কৃতির নন্দন মেলা

- Advertisement -

মনিপুষ্পক খাঁ, শান্তিনিকেতন : রবিবার থেকে শুরু হল শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী নন্দন মেলা। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কলাভবনে প্রতিবছর ১ ও ২ ডিসেম্বর বিভিন্ন শিল্প ভাবনা নিয়ে প্রখ্যাত চিত্রশিল্পী নন্দলাল বসুর নামানুসারে এই মেলার আয়োজন করা হয়ে থাকে। এবারও তার অন্যথা হল না। নিয়ম মেনে এবারও এই মেলার আয়োজন করা হয়েছে। দু’দিন ব্যাপী এই মেলা শেষ হয়ে যাওয়ার পরের দিন অর্থাৎ ৩ ডিসেম্বর, নন্দলাল বসুর জন্মদিন পালন করার রীতি প্রচলিত আছে।

প্রসঙ্গত, নন্দলাল বসু ১৯২২ সালে কলা ভবনের দায়িত্ব নেন এবং তাঁকে কলাভবনের অন্যতম রূপদানকারী ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয়। শিক্ষক ও শিল্পী হিসেবে তিনি বিশ্বাস করতেন যে একটি সুস্থ সমাজের জন্য শিল্পের চর্চা এবং শিক্ষার জন্য একটি সামগ্রিক কাঠামো প্রয়োজন এবং তিনি চারুকলা এবং জীবন্ত ঐতিহ্যের মধ্যে ব্যবধান দূর করার চেষ্টা করেছিলেন। কলাভবনে পড়ুয়াদের সারা বছর ধরে হাতের তৈরি করা শিল্প সামগ্রী প্রদর্শিত ও বিক্রি হয় এই মেলায়।

ছাত্র-ছাত্রীদের পেন্টিং, গ্রাফিক্স ডিজাইন, মাটির গহনা, ডোকরা, সেরামিক্স, মাটির বাসন, বিভিন্ন ইনস্টলেশন থাকে মেলায়।১৯৭৩ সাল থেকে এই মেলা চালু হয়েছিল।নন্দন মেলায় নানান শিল্প সামগ্রী বিক্রি থেকে যে আয় হয় তা থেকে সংগৃহীত অর্থ রাখা হয় বিশেষ তহবিলে। দুর্দিন বা কোনও দুর্ঘটনা মোকাবিলার জন্য সেই অর্থ ব্যয় করা হয়। শান্তিনিকেতনে শিল্প সংস্কৃতির এই মেলায় ভিড় জমান বহু পর্যটক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments