সাংবাদিকদের জন্য বিশ্বের বিপজ্জনক ৯টি দেশের তালিকায় এবার বাংলাদেশ
বাংলাদেশঃ ডেস্ক :- হাসিনা সরকারের পতনের পরে বাংলাদেশের গণতন্ত্র সম্পূর্ণ ভেঙে পড়েছে। পাকিস্তান পন্থীদের হাতের পুতুলে পরিনত হয়েছে বাংলাদেশ। আর তার পরিণামে শুধু হিন্দু নয়, আক্রমন করা হচ্ছে সংবাদিকদের। চলতি বছর সাংবাদিকদের জন্য বিপদজ্জনক ৯ টি দেশের নাম প্রকাশ করেছে আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারসের (আরএসএফ)। আর সেই তালিকার প্রথমেই বাংলাদেশের নাম আছে। তবে সাংবাদিকদের জন্য সবথেকে ভয়ঙ্কর ফিলিস্তিন। এর পরেই আছে পাকিস্তান, বাংলাদেশ (Bangladesh) এবং মেক্সিকো। সারা বিশ্বে সাংবাদিক মাধ্যমকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলে সম্মান করা হয়। কিন্তু বিশ্বের ৯টি দেশের সাংবাদিকদের স্বাধীনতা নেই।
খবরে প্রকাশ এই বছর সংবাদ সংগ্রহ করতে গিয়ে সারা বিশ্বে ৫৪ জন সাংবাদিকের মৃত্যু হয়েছে। তার মধ্যে চলতি বছরে বাংলাদেশে খুন হতে হয়েছে পাঁচ জন সাংবাদিককে। গত ১লা ডিসেম্বর পর্যন্ত বিশ্বজুড়ে সাংবাদিকদের অবস্থা বিশ্লেষণ করেছে। ওই রিপোর্টকে ধরেই সংবাদসংস্থা জানাচ্ছে, যুদ্ধের কভার করতে গিয়ে ইজরায়েল সেনাবাহিনীর হাতে মৃত্যু হয়েছে ১৮ জন সাংবাদিকের। এছাড়া ১৬ জন গাজায় এবং দুজন সাংবাদিকের লেবাননে মৃত্যু হয়েছে বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) এর তথ্য অনুযায়ী, চলতি বছর সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক অবস্থানের তালিকায় আছে গাজা। এরপরই আছে পাকিস্তানের নাম। সেখানে সাত সাংবাদিক প্রাণ হারিয়েছেন। আর মেক্সিকো ও বাংলাদেশে পাঁচজন করে সাংবাদিকের প্রাণ গিয়েছে।

