Tuesday, April 21, 2026
- Advertisement -

বর্ষশেষে সপরিবারে বিদেশে করিনা কি করছে?

- Advertisement -

 

বর্ষশেষে সপরিবারে বিদেশে করিনা কি করছে?

আজ থেকে শুরু নতুন বছরের যাত্রা। পিছনে ফেলে এসেছি ২০২৪ সালকে। পুরোনো বছরের শেষ দিন সপরিবারে করিনা কাপুর কি করছে? তৈমুরের জন্মদিনের ঠিক পরেই সপরিবারে বিদেশে পাড়ি দিয়েছিলেন করিনা কাপুর খান। ছুটি কাটানোর বেশ কিছু ছবি কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন করিনা। লিখেছিলেন, ঠান্ডায় জমে যাচ্ছি। এবার আরও কিছু ছবি পোস্ট করলেন তিনি। ডিসেম্বর মাস শুরু হতে না হতে নবাব পরিবারে শুরু হয়েছিল একের পর এক উৎসব। প্রথমে শর্মিলা ঠাকুরের জন্মদিন, কিছুদিন পরেই ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক উৎসব, সবশেষে তৈমুরের জন্মদিন। তবে এখানেই শেষ নয়, তৈমুরের পার্টি শেষ হতে না হতেই সপরিবারে বিদেশে পাড়ি দিয়েছেন সইফ আলি খান। আনন্দে উদ্বেলিত পুরো পরিবার। বর্ষ শেষের বেশ কিছু ছবি পোষ্ট করেছে করিনা দম্পতি।

একটি ছবিতে দেখা গিয়েছিল একটি শুনশান রাস্তায় হেঁটে যাচ্ছেন সইফ, অন্যটিতে একটি ক্রিসমাস গাছের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তৈমুরকে। ক্যাপশনে লেখা, বেটা। বড়দিন উৎসব উপলক্ষে ছবি পোস্ট করার পর এবার বর্ষশেষেও বেশ কিছু ছবি পোস্ট করলেন অভিনেত্রী। তবে এবার শুধুমাত্র নিজের ছবিই পোস্ট করেছেন তিনি। বেশ কিছু সেলফি পোস্ট করে তিনি লিখেছেন, ‘আই লাইক ইট’। ছবিগুলির প্রায় প্রত্যেকটিতেই পাউট করতে দেখা যায় অভিনেত্রীকে। প্রথম যে ছবিটি করিনা পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে অভিনেত্রীর চোখে রয়েছে রোদ চশমা, পেছনে শুধু বরফের চাদর। তবে শুধু পেছনে নয়, অভিনেত্রীর নেলপালিশের রঙ দেখলেও যেন মনে হবে সেখানেও লেগে রয়েছে এক টুকরো বরফ। দ্বিতীয় ছবিতে পাউট করতে দেখা যায় অভিনেত্রীকে। মাথায় রয়েছে টুপি, গায়ে সাদা রঙের একটি জ্যাকেট। এই ছবির পেছনেও দেখা যাচ্ছে সাদা বরফের চাদরে ঢেকে রয়েছে চারিদিক। তৃতীয় ছবিটি ঘরের মধ্যেই তুলেছেন তিনি। সব মিলিয়ে জমজমাতভাবে কাটলো করিনার বর্ষশেষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments