Tuesday, April 21, 2026
- Advertisement -

অবৈধভাবে বসবাসকারীদের নিজেদের দেশে পাঠানো শুরু করেছে ট্রাম্প 

- Advertisement -

 

অবৈধভাবে বসবাসকারীদের নিজেদের দেশে পাঠানো শুরু করেছে ট্রাম্প

নির্বাচনী প্রচারে ট্রাম্প সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েচিলেন অবৈধভাবে বসবাসকারীদের বিষয়টিকে। ক্ষমতা হাতে পেয়েই তা নিয়ে কড়া পদক্ষেপ নিলেন ট্রাম্প। প্রেসিডেন্টের ক্ষমতায় বসেই শুরু করলেন ধরপাকড়। ধরে ধরে আমেরিকায় অবৈধভাবে বসবাসকারীদের গ্রেফতার করতে শুরু করল ট্রাম্প প্রশাসন। তাদের নিজেদের দেশে ফেরত পাঠানোর ব্যবস্থাও করা হচ্ছে। এ দিন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিয়েভিট জানান, ইতিমধ্যেই মার্কিন প্রশাসন ৫৩৮ জন অবৈধভাবে বসবাসকারীকে গ্রেফতার করা হয়েছে। যাদের মধ্যে একটা বড়ো অংশ বিভিন্ন সামাজিক ও মানবিক অপরাধের সঙ্গে যুক্ত।

হোয়াইট হাউজ সূত্রে জানানো হয়েছে, ধৃত অবৈধ বসবাসকারীদের মধ্যে জঙ্গি সন্দেহভাজন, ট্রেন ডে আরাগুয়া গ্যাংয়ের ৪ সদস্য এবং অপ্রাপ্তবয়স্কদের উপরে যৌনতা সংক্রান্ত অপরাধে জড়িতরাও রয়েছে। ট্রাম্প প্রশাসনের তরফে তাদের কাজের বহরের হালকা ঝলক দিয়ে জানানো হয়েছে, ধর্ষণ, শিশুদের সঙ্গে যৌনতা, যৌন নির্যাতনের মতো অপরাধে জড়িতদের ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। প্রসঙ্গত, নির্বাচনী প্রচার থেকেই ডোনাল্ড ট্রাম্প আমেরিকার সীমান্ত সুরক্ষিত করার কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, আমেরিকায় সম্পূর্ণভাবে অনুপ্রবেশ বন্ধ করা হবে। ইতিমধ্যে ভারতের পক্ষ থেকে অবশ্য জানিয়ে দেওয়া হয়েছে, আমেরিকায় অবৈধভাবে বসবাসকারী ১৮ হাজার ভারতীয়কে সরকার দ্রুত দেশে ফেরাবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments