Saturday, April 18, 2026
- Advertisement -

নির্বাচনের মুখে নিরাপত্তায় কোনও খামতি নয়, গঙ্গাজলঘাঁটিতে পুলিশের রুট মার্চে বাড়ছে ভোটারদের আস্থা

- Advertisement -

 

নির্বাচনের মুখে নিরাপত্তায় কোনও খামতি নয়, গঙ্গাজলঘাঁটিতে পুলিশের রুট মার্চে বাড়ছে ভোটারদের আস্থা

 

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়া :— আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজ্যের রাজনৈতিক আবহ ক্রমেই তীব্র হচ্ছে। তবে সেই উত্তাপের মাঝেও প্রশাসনের মূল লক্ষ্য—অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করা। নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনে আইনশৃঙ্খলা বজায় রাখতে ইতিমধ্যেই রাজ্যজুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সাধারণ মানুষের মধ্যে আস্থা ফেরাতে এবং ভোটারদের নির্ভয়ে বুথমুখী করতে প্রশাসনের এই উদ্যোগ বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। এই প্রেক্ষাপটে বাঁকুড়া জেলায় নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তপোক্ত করতে পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী। শনিবার গঙ্গাজলঘাঁটি থানার উদ্যোগে গঙ্গাজলঘাটি ব্লকের গোবিন্দধাম গ্রাম পঞ্চায়েতের বনগ্রাম, বড়জুড়ি ও গোবিন্দধাম-সহ একাধিক এলাকায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রুট মার্চ করেন। তাঁদের সঙ্গে ছিলেন গঙ্গাজলঘাটি থানার আইসি সুদীপ ঘোষাল সহ রাজ্য পুলিশের আধিকারিকরাও।এলাকাজুড়ে এই রুট মার্চ সাধারণ মানুষের মনে নিরাপত্তার বার্তা পৌঁছে দিয়েছে।

গঙ্গাজলঘাঁটি থানার পুলিশের তৎপরতা ও পেশাদারিত্ব এই মুহূর্তে বিশেষভাবে প্রশংসিত হচ্ছে। ভোটের আগে যেভাবে তাঁরা নিরলসভাবে কাজ করে চলেছেন—নিয়মিত টহলদারি, এলাকায় এলাকায় উপস্থিতি, মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ—তা নিঃসন্দেহে এক ইতিবাচক দৃষ্টান্ত। স্থানীয় বাসিন্দাদের একাংশের মতে, পুলিশের এই মানবিক ও সক্রিয় ভূমিকা তাঁদের মধ্যে ভরসা জোগাচ্ছে এবং আসন্ন ভোট নিয়ে অনেকটাই নিশ্চিন্ত করে তুলছে। শুধু রুট মার্চেই থেমে নেই উদ্যোগ। সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে গঙ্গাজলঘাঁটি থানার পক্ষ থেকে থানা এলাকার গুরুত্বপূর্ণ চয়নপুর ও কলজোড়া নাকা পয়েন্টে জোরদার করা হয়েছে তল্লাশি অভিযান। প্রতিটি গাড়ি থামিয়ে সূক্ষ্মভাবে নথিপত্র পরীক্ষা করা হচ্ছে। সন্দেহজনক গতিবিধির উপর রাখা হচ্ছে কড়া নজর। অবৈধ অর্থ, মদ বা নিষিদ্ধ সামগ্রী পাচার রুখতে পুলিশের এই কঠোর অবস্থান বিশেষভাবে উল্লেখযোগ্য। আইনশৃঙ্খলা রক্ষায় গঙ্গাজলঘাঁটি থানার পুলিশ যে সতর্ক, সুসংগঠিত ও দায়িত্বশীল ভূমিকা পালন করছে, তা গোটা প্রশাসনিক ব্যবস্থাপনাকেই আরও দৃঢ় করছে। নির্বাচন কমিশনের নির্ধারিত আচরণবিধি কঠোরভাবে মেনে চলা হচ্ছে কি না, তাও নিয়মিত খতিয়ে দেখা হচ্ছে।

পাশাপাশি আধুনিক প্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমেও পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। সব মিলিয়ে, পুলিশের এই নিষ্ঠা, তৎপরতা ও জনমুখী উদ্যোগ আসন্ন বিধানসভা নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বড় ভূমিকা নেবে বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল। গঙ্গাজলঘাঁটি থানার এই সক্রিয় ভূমিকা ইতিমধ্যেই এলাকায় এক ইতিবাচক বার্তা ছড়িয়ে দিয়েছে—“নিরাপত্তা আছে, প্রশাসন পাশে আছে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments