Tuesday, April 21, 2026
- Advertisement -

খোলা পিঠেই ধরা দিলেন লাবণ্যময়ী শ্রীলেখা মিত্র বানালেন মেহেন্দি দিয়ে ব্লাউজ

- Advertisement -

 

খোলা পিঠেই ধরা দিলেন লাবণ্যময়ী শ্রীলেখা মিত্র
বানালেন মেহেন্দি দিয়ে ব্লাউজ

টিভি ২০ বাংলা :- খোঁপা বাঁধা চুল, উন্মুক্ত পিঠ! রূপটান শিল্পীর মেহেন্দির মধ্য দিয়েই ফুটে উঠছে ব্লাউজের চিত্র। যেন সাহসী কোনও চরিত্র। পুজোর আগে পিঠখোলা মেহেন্দির কারুকার্যে ব্লাউজের সাজে নিজেকে সাজিয়ে নিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। শুধু তাই নয়, ঘুরে বেড়ালেন রবীন্দ্র সরোবর পার্কে।
এছাড়া শ্রীলেখার এই ছবিতে অন্যতম আকর্ষণ তার ঘাড়ের কাছে একটি ট্যাটু। তাতে লেখা রয়েছেন ‘শ্রী’, যা এই অভিনেত্রীর নামের প্রথম অক্ষর। শ্রীলেখা মনে করেন, তার আকর্ষণীয় হয়ে ওঠার পেছনে ট্যাটুরও অবদান রয়েছে। তার পিঠের ডানদিকেও একটি ট্যাটু রয়েছে বলে জানিয়েছেন তিনি। এই অভিনেত্রী জানান, তার পিঠের ট্যাটুর অর্থ ‘শক্তি’।

সম্প্রতি পঞ্চাশতম জন্মদিন পালন করেছেন শ্রীলেখা মিত্র। জন্মদিনে বাড়িতে ঘরোয়া পার্টির আয়োজন করেছিলেন তিনি। নানা পদের খাবারের পাশাপাশি মদ পানের ব্যবস্থা করেন এই অভিনেত্রী। পার্টিতে মদ খাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে বিতর্কের মুখেও পড়েন তিনি।
পরবর্তী সময়ে ফেসবুক পোস্টে এই বিতর্ক নিয়ে ক্ষোভ প্রকাশ করে শ্রীলেখা লেখেন—”বেচারাদের চুরির পয়সায় সস্তা বাংলা খেতে হয়তো খুব কষ্ট পেয়েছে, আমার দামি মদ খাওয়া দেখে। আহারে! নিজের বাড়িতে নিজের পয়সায় নিজের জন্মদিনে খেয়েছি, বেশ করেছি। কারোর অনুপ্রেরণায় খাই না, আর ঘোমটার নীচে খ্যামটা নাচি না, বুঝলি চোরের দল?”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments