টিভি ২০ বাংলা ডেস্ক :- এবার কয়লাপাচার কান্ডের তল্লাশির জন্য আইনমন্ত্রী মলয় ঘটকের বাড়িতে সিবিআই হানা। বুধবার সকালে মন্ত্রীর আসানসোলের ও কলকাতার দুই আবাসনেই হানা দেয় সিবিআই আধিকারিকেরা। তল্লাশি চালায় মলয় ঘটকের সিএ বা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এর বাড়িতেও।
সাতসকালেই মন্ত্রীর দরবারে হাজির সিবিআই। আসানসোলের আপকার গার্ডেনে রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকের বর্তমান অবস্থান, আর সেখানেই বুধবার সকাল ৮:১৫ মিনিট নাগাদ সিবিআই তদন্তের জন্য তাঁর বাড়ি যায়। পাশাপাশি তাঁর কলকাতার লেক গার্ডেন্সের বাড়িতেও হানা দেয় সিবিআই আধিকেরা। ওই একই সময়ে তল্লাশি চালানো হয় মলয় ঘটকের সিএ প্রতীক দিওয়ানের বাড়ি আলিপুরদুয়ারে।
কয়লাপাচার কান্ডের মামলায় সিবিআই মলয় ঘটককে এর আগে জুলাই মাসে হাজিরা দেয়ার নির্দেশ দিয়েছিল কিন্তু তিনি হাজিরা দেননি। পরে তাঁকে ১৪ সেপ্টেম্বর হাজিরা দেওয়ার নির্দেশ পাঠানো হয়। তার আগেই সিবিআই তাঁর বাড়িতে এসে পরে। কয়লাপাচারকান্ডের মামলায় গত শুক্রবার অভিষেক বন্দোপাধ্যায় সিজিও কমপ্লেক্সে যান। সেখানে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।তবে সোমবার পর্যন্ত যাতে অভিষেক-এর বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ না করা হয় তার নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে।

