কলকাতায় ফের অনুষ্ঠিত হতে চলেছে ফিল্ম ফেস্টিভ্যাল
নিজস্ব সংবাদদাতা কলকাতা : – কলকাতায় ফের আগামী ১৫ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে ফিল্ম ফেস্টিভ্যাল। চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত। এবার এটি ২৮ তম চলচ্চিত্র উৎসব। চলতি বছরের গোড়াতেই কলকাতায় ২৭ তম চলচ্চিত্র উৎসব পালিত হয়েছিল এবং ঠিক আট মাসের ব্যবধানেই আবার কলকাতায় আয়োজন করা হচ্ছে চলচ্চিত্র উৎসব।
করোনা মহামারির আতঙ্ক কাটিয়ে সিনেমাপ্রেমীদের কাছে আবারো সুখবর নিয়ে এল কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল। এবার থাকছেনা কোনো নিয়মবিধি। তবে এবারের থিম নিয়ে এখনো কিছু জানানো হয়নি আয়োজনকারী কমিটির পক্ষ থেকে।
চলতি বছরের ২৫ এপ্রিল থেকে শুরু হয়েছিল কলকাতার ২৭ তম চলচ্চিত্র উৎসব। সে বার থিম ছিল সত্যজিৎ রায়ের শতবর্ষ পূর্তি। পরপর তিন বছর পরিচালক রাজ চক্রবর্তী কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চেয়ারপারসন-এর দায়িত্ব সামলেছেন। গতবার চলচ্চিত্র উৎসব শেষ হয়েছিল ১ মার্চ। এবার দেখা যাক কলকাতার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের থিম কীভাবে কলকাতার সিনেমাপ্রেমীদের মনকে আকর্ষণ করে।

