Wednesday, April 29, 2026
- Advertisement -

দুই বঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি ও সুপার সাইক্লোনের পূর্বাভাস!* জানুন কি বলছে আবহাওয়া দপ্তর ! 

- Advertisement -

 

দুই বঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি ও সুপার সাইক্লোনের পূর্বাভাস!* জানুন বলছে আবহাওয়া দপ্তর !

নিজস্ব সংবাদদাতা কলকাতা :-  আজ উত্তরবঙ্গের কয়েকটি জেলায় রয়েছেভারী বৃষ্টির সম্ভাবনা। হতে পারে অতি ভারী বৃষ্টিও। তবে কাল থেকে উত্তরবঙ্গের আবহাওয়া স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী তিন চার দিন দক্ষিণে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

মেঘলা আকাশ দেখা যাবে প্রধানত কলকাতায়। হতে পারে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি দিনের বিভিন্ন সময়ে। আপেক্ষিক আর্দ্রতা অত্যধিক বেশি থাকায় বাড়বে ঘাম। গরমের অনুভূতি বেশি থাকবে। কাল দিনের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় দুই ডিগ্রি বেড়ে ৩৪.২ ডিগ্রি হয়। কাল রাতের তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৫ শতাংশ। সার্বিকভাবে কলকাতায় ৭.৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, মার্কিন বেসরকারি আবহাওয়া গবেষণা সংস্থার দাবি, ১৭ থেকে ১৮ অক্টোবরের মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি সুপার সাইক্লোন। ১৮ থেকে ১৯ অক্টোবরের মধ্যে ভারতের একাধিক উপকুলবর্তী রাজ্য সুপার সাইক্লোন সিত্রাং এর কবলে পড়তে চলেছে। ১৯ থেকে ২০ অক্টোবরের মধ্যে এটি সর্বাধিক শক্তি সঞ্চয় করে উপকুলবর্তী কোনও একটি এলাকায় আছড়ে পড়তে পারে বলে গবেষণায় দাবি করা হয়েছে। এই সাইক্লোনের সর্বোচ্চ গতিবেগ ২২০-২৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। এখনও পর্যন্ত দিল্লীর মৌসম ভবন কোনও সতর্কবার্তা জারি করেনি। এর সম্ভাব্য প্রভাব নিয়েও এখনও মুখে কুলুপ হাওয়া অফিসের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments