Wednesday, April 29, 2026
- Advertisement -

গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে উত্তেজনা পেড়ো থানার ঘোড়াদহ সেখ পাড়া এলাকায়

- Advertisement -

 

গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে উত্তেজনা পেড়ো থানার ঘোড়াদহ সেখ পাড়ায় ।

নিজস্ব সংবাদদাতা :- গৃহবধূকে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ শশুরবাড়ির বিরুদ্ধে, যদিও পুলিশের পক্ষ থেকে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে বছর তিনেক আগে হুগলির জাঙ্গিপাড়ার সেলিমা বেগম এর সাথে বিয়ে হয় হাওড়ার পেড়ো থানার ঘোড়াদহ শেখপাড়ার বাসিন্দা হারুন রশিদ বাদশার সঙ্গে।
মৃতার পরিবারের দাবি বিয়ের পর থেকেই পরিবারে অশান্তি হতো ছোটখাটো যেকোনো বিষয়কে কেন্দ্র করে,
ওই গৃহবধূর উপর নির্যাতন চালাত তার শ্বশুরবাড়ির সদস্যরাও বলে দাবি তার পরিবারের।
তাদের আরো দাবী।
গতকাল ওই মহিলার স্বামী এবং তার শশুরবাড়ির সদস্যরা তাকে মেরে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেয়, এবং ঘটনাটিকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে তারা।
এদিন পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যাওয়ার চেষ্টা করলেই বিক্ষোভে ফেটে পড়ে স্থানীয় বাসিন্দারা, পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে তারা, তাদের দাবি খুন করা হয়েছে তাদের মেয়েকে, দোষীদের গ্রেফতার না করা পর্যন্ত মৃতদেহ নিয়ে যাওয়া যাবে না। যদিও পুলিশ দোষীদের গ্রেফতার করার আশ্বাস দিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়, মৃতার পরিবারের পক্ষ থেকে পেড়ো থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে, ওই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments