বেহাল রাস্তার কারণে ভারসাম্য বিঘ্নিত হওয়ায় রাস্তার মধ্যে উল্টে গেল মাল বোঝায় ট্রলার
মিঠুন মণ্ডল , পশ্চিম বর্ধমান:
বেহাল রাস্তার কারণে ভারসাম্য বিঘ্নিত হওয়ায় রাস্তার মধ্যে উল্টে গেল মাল বোঝায় ট্রলার।
ঘটনাটি ঘটেছে বুধবার দুপুর ১টা নাগাদ জামুরিয়া থানার কেন্দা ফাড়ি এলাকার রাধা নগর কলোনীর কাছে। রাস্তার উপর একটি ট্রলার সম্পূর্ণ উল্টে যায়। অল্পের জন্য প্রাণে বেঁচে যায় চালক এবং খালাসি। প্রাণে বাঁচলেও হাতে চোট লেগেছে চালকের। দুর্ঘটনার প্রেক্ষিতে ট্রলার চালক মনোজ কুমার যাদব জানান, রাস্তায় বড় গর্তের কারণে তার ভারসাম্য বিঘ্নিত হয়ে গাড়িটি উল্টে যায়। তিনি জানান, চকদোলা মোড় থেকে আসার জন্য পথে অনেক বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে, যার কারণে চালকদের গাড়ি চালাতে অনেক সমস্যা হচ্ছে, যার ফলশ্রুতিতে আজ এত বড় দুর্ঘটনা ঘটেছে।

