Wednesday, April 29, 2026
- Advertisement -

শ্রীমৎ স্বামী জ্যোতিশ্বরানন্দ গিরি মহারাজের ১৮ তম তিরোধান দিবস সাড়ম্ভরে পালন করা হলো

- Advertisement -

নিজস্ব প্রতিনিধি, আসাম :- যোগাচার্য্য শ্রীমৎ স্বামী জ্যোতিশ্বরানন্দ গিরি মহারাজের ১৮ তম তিরোধান দিবস পালন করা হয় সমগ্ৰ শঙ্করমঠ ও মিশনে।শিলচর শঙ্করমঠ ও মিশনের কর্মাধ্যক্ষ কলিকাতার বারাসতেরশঙ্করমঠ ও মিশনের ২ ও ৩ এপ্রিল তথা রবি ও সোমবারের দুই ব্যাপী পরমারাধ্য শ্রীমৎ স্বামী জ্যোতিশ্বরানন্দ গিরি মহারাজের ১৮ তম তিরোধান দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতাযজ্ঞ সহ আরো বিভিন্ন সনাতনী ধর্মীয় কার্যসূচীতে যোগদান করেন।তিনি আরো বলেন, প্রতিবছরের ন্যায় এবছরও তদুপলক্ষে ব্রাহ্মমুহূর্ত হতে যথাক্রমে মঙ্গলরতি, গুরু বন্দনা ও হরি ওঁ কীর্তন শেষে উষালগ্নে পবিত্র বেদ ও উপনিষদ পাঠ এবং বর্ণাঢ্য মহাশোভাযাত্রা ও বারাসত শঙ্কর মঠ ও মিশনে শেষে চণ্ডীপাঠ ও শ্রী শ্রী গুরুপূজা এবং শ্রী শ্রী বিশ্বশান্তি গীতাযজ্ঞ, গীতাহিমাদ্রী মহর্ষি স্বামী জ্যেতিশ্বরানন্দ গিরি মহারাজ বিষয়ক সনাতন ধর্ম মহাসম্মেলন শেষে সন্ধ্যায় সন্ধ্যারতি ও প্রার্থনা আরো বিভিন্ন কার্যসূচির মাধ্যমে সমগ্ৰ বিশ্বের বিভিন্ন শংকর মঠ ও মিশনের শ্রীমৎ স্বামী জ্যোতিশ্বরানন্দ গিরি মহারাজের ১৮ তম তিরোধান দিবস পালন করা হয়।সমগ্র অনুষ্ঠানে পৌরোহিত্য করবেন শঙ্কর মঠ ও মিশনের অধ্যক্ষ পরমহংস শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ।এই দুই দিনব্যাপী অনুষ্ঠানমালায় বিভিন্ন দেশ-বিদেশের শঙ্করমঠ ও মিশনের সাধু-সন্তরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments