Thursday, April 30, 2026
- Advertisement -

প্রগতি বাংলার পোশাকে ঝলমল করে উঠেছিল “বঙ্গনারী তিলোত্তমা” ফ্যাশন শো র স্টেজ ২০২৩

- Advertisement -

আয়তি রয় ফটোগ্রাফি, অলভিভা এবং প্রগতি বাংলার যৌথ উদ্যোগে কলকাতার নাকতলা উদয়ন সঙ্ঘ ক্লাবে আয়োজিত হয়ে গেলো “বঙ্গ নারী সম্মান ২০২৩” যেটির মূল বিশেষত্ব হলো এই যে এই শো তে প্লাস সাইজ মডেলদের নিয়ে এই শো টি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন প্রগতি বাংলার কর্নধার ডক্টর অরিজিৎ কর নিয়োগী, ধারাবাহিক অভিনেত্রী, মডেল এবং রাজ্যের মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদিকা পায়েল সরকার, অভিনেতা এবং মডেল রত্নদীপ ঘোষ এবং হোমিওপ্যাথিক চিকিৎসক ডক্টর অভিজিৎ সেন। গিফট পার্টনার হিসেবে উপস্থিত ছিলেন চয়নি গ্রুপের ডাইরেক্টর লোপামুদ্রা মুখার্জী।


মঞ্চকে আলোকিত করতে “প্রগতি বাংলার” তরফ থেকে রাম্প শো র আয়োজন করা হয় যেখানে শো স্টপার হিসেবে ডক্টর অরিজিৎ কর নিয়োগী, অভিনেত্রী পায়েল সরকার এবং মডেল রত্নদিপ ঘোষ উপস্থিত থাকেন। ডক্টর অরিজিৎ কর নিয়োগী অর্থাৎ প্রগতি বাংলার পোশাকের বিশেষত্ব হলো এই যে এখানে বাঙালিয়ানা জিনিসটাকে রম্প শো র মাধ্যমে বেশি করে ফুটিয়ে তোলা হয়েছে।

শুধু তাই নয়, প্রোগ্রামার সৌন্দর্য্য আরো বেড়ে গেছে গিফট পার্টনার হিসেবে লোপামুদ্রা মুখার্জীর পারফিউম স্পন্সরশিপে যায় গন্ধে গোটা প্রোগ্রাম হয়ে উঠেছিল মধুময় এবং সবশেষে দুর্গাপুরের একটি মেয়েকে বিজয়ী করা হয় এবং ক্রাউন পরে তিনি পুরো দুর্গাপুরকে চিত্রিত করলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments