Wednesday, April 22, 2026
- Advertisement -

বিদায়ী ওসিকে সন্মান জানাতে প্রেস ক্লাবের উদ্যোগে মগরাহাট থানার পুলিশ ও সাংবাদিকের মধ্যে সংগঠিত হল সম্প্রীতির ফুটবল ম‍্যাচ

- Advertisement -

বাইজিদ মণ্ডল মগরাহাট:- শুক্রবার রাজ‍্যের সর্বত্র পালিত হয়ে গেছে পুলিশ দিবস। রাজ‍্যের মূখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় এই দিনটি পুলিশদের জন‍্য ঘোষনা করেন।পুলিশ দিবস উপলক্ষে এবং মগরাহাট থানার বিদায়ী ওসি আব্দুস সামাদ আনসারীর বদলি হয়ে যাওয়া সেই উপলক্ষে এ্যানলোর মাঠে মগরাহাট প্রেস ক্লাবের উদ্যোগে মগরাহাট থানার পুলিশ একাদশ ও সাংবাদিকদের মধ‍্যে একটি বন্ধুত্বপূর্ণ সম্প্রীতির ফুটবল ম‍‍্যাচ সংগঠিত হয়।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সি আই সুবীর কুমার বাগ, মগরাহাট থানার নতুন ওসি আসাদুল শেখ, বিদায়ী ওসি আব্দুস সামাদ আনসারী, ডায়মন্ড হারবার প্রেস কর্নারের সভাপতি কিংশুক ভট্টাচার্য সহ অন‍্যান‍্য পুলিশ আধিকারিকগন।

খেলায় এক চার গোলে ম‍্যাচ জিতে যায় পুলিশের দল। পুলিশ একাদশ দলের হাতে ট্রফি তুলে দেন মগরাহাট প্রেস ক্লাবের সভাপতি অবাইদুল্লাহ লস্কর ও কিংশুক ভট্টাচার্য।এছাড়াও প্রেস ক্লাব একাদশের হাতে ট্রফি তুলে দেয় বিদায়ী ওসি আব্দুস সামাদ আনসারী ও অন্যান্য পুলিশ আধিকারিক।

এছাড়াও ম্যাচে ভালো খেলার জন্য ম্যান অফ দা ম্যাচ বিদায়ী ওসি আব্দুস সামাদ আনসারী কে পুরস্কৃত করা হয়। সবার শেষে বিদায়ী ওসি আব্দুস সামাদ আনসারী ও নতুন ওসি আসাদুল শেখকে ডায়মন্ড হারবার প্রেস কর্নারের পক্ষ থেকে তাদের সংবর্ধনা দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments