জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের ফাল্তুর মোর সংলগ্ন এলাকায় খুঁটি পূজার মধ্য দিয়ে কালীপুজোর উদ্বোধন করা হলো আজ , জানা গেছে এ বছর প্রথম যুব সংঘের পক্ষ থেকে এই কালীপুজো করা হচ্ছে, প্রথম বছরই ভালই সাড়া পেয়েছেন যুবসংঘ । শুধু পুজোয় নয় পূজোর পাশাপাশি থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে বহিরাগত শিল্পীদের নিয়ে অনুষ্ঠান, থাকছে অতিথিদের নিয়ে মঞ্চের ফিতে কেটে শুভ উদ্বোধন।
এ বিষয়ে গৌতম রায় বলেন আমরা এ বছর প্রথম কালীপুজো করছি তবে প্রথমবারই মানুষের ভালই সাড়া পেয়েছি তবে আমরা শুধু পুজোয় করব না পাশাপাশি আমাদের চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বহিরাগত শিল্পীদের নিয়ে অনুষ্ঠান, শুধু আমরা এই অনুষ্ঠান করি না পাশাপাশি মানুষের সেচ্ছা সেবামূলক কাজ করে থাকি যেমন অসহায় মানুষের পাশে দাঁড়ানো ও চারা গাছ বিতরণ চারাগাছ লাগানো, পাশাপাশি আমরা কিছুদিন আগে একটি হিম পাই বসিয়েছিলাম ধরলা নদীতে যাতে মানুষের সুবিধা হয়, ওপরের মানুষ এপারে আসতে পারে এপারের মানুষ ওপারে যেতে পারে।

