Tuesday, April 21, 2026
- Advertisement -

সাইকেল চালিয়ে ভোট প্রচারে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার

- Advertisement -

 

সাইকেল চালিয়ে ভোট প্রচারে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার

নিউজ ডেস্ক :- ভোটযুদ্ধ একেবারে দুয়ারে। এই পরিস্থিতিতে প্রার্থীরা ভোট প্রচারের সব অভিনব কৌশাল নিচ্ছেন। সেই কৌশলের অভিনব সংযোজন রানাঘাট কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের ‘সাইকেলে ভোট প্রচার’। এই প্রসঙ্গে তিনি বলেন, “আমি গ্রামের ছেলে। মাঠে যেমন লাঙ্গল চালাতে পারি, চাষও করতে পারি। আবার সঠিক সময়ে কলমও চালাতে পারি। আজ দীর্ঘদিনের পুরনো অভ্যাসকে একটু শান দেওয়ার জন্য সাইকেল চালিয়ে প্রচার করলাম। এতে করে একদিকে যেমন দূষণ মুক্ত হচ্ছে পরিবেশ, অন্যদিকে স্বাস্থ্য ভালো থাকার এক অনন্য উপায়।” ধীরে ধীরে সাইকেল চালিয়ে বেশ কয়েক কিলোমিটার রাস্তা অতিক্রম করে ভোট প্রচার করেন প্রার্থী জগন্নাথ সরকার। এরপর লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে শান্তিপুর বিধানসভা এলাকায় একটি দলীয় কার্যালয় উদ্বোধন করেন তিনি। সেখানেই লোকসভা নির্বাচনের নিরিখে কর্মী সমর্থকদের মনোবল চাঙ্গা করতে বেশ খানিকটা সময় বক্তব্য রাখেন জগন্নাথ সরকার।

প্রসঙ্গত স্মরণীয়, এই রানাঘাট কেন্দ্র থেকে গত ২০১৯ সালের লোকসভা নির্বাচনে সবথেকে বেশি ব্যবধানে জয়ী হন বিজেপি প্রার্থী। এবারে তার প্রধান প্রতিপক্ষ তৃণমূল প্রার্থী মুকুটমনি অধিকারী। তিনি গত বিধানসভায় বিজেপির প্রার্থী হয়ে জয়লাভ করেছিলেন। কিন্তু বিজেপির তরফে তাকে লোকসভার টিকিট না দেওয়ার কারণেই তৃণমূলের যোগদান করেন। পরবর্তীকালে এই মুকুটমনি অধিকারী কে রানাঘাট কেন্দ্রে তৃণমূল প্রার্থী হিসেবে ঘোষণা করে। যে কারণে গত বারের নির্বাচন থেকে এ বছরের রানাঘাট কেন্দ্রে নির্বাচন অনেকটাই কঠিন হয়ে গেল বলে মত রাজনৈতিক মহলে। তবে সে বিষয়ে পাত্তা দিতে নারাজ বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments