কাল বৈশাখীর তান্ডবে জলপাইগুড়িতে মৃত ৪, আহত অনেকে
নিউজ ডেস্ক :- রবিবার দুপুর সাড়ে তিনটে নাগাদ প্রবল কাল বৈশাখীর তান্ডব শুরু হয় জলপাইগুড়ি জেলার কোনো কোনো অংশে। মুহূর্তে লন্ডভন্ড হয়ে যায় সব। গাছ ও বাড়ি ভেঙে মারা যায় চারজন। আহত হয় অনেকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক বার্তায় বলেন, রবিবার দুপুরে জলপাইগুড়ি- ময়নাগুড়ি এলাকায় ঝড়ের সঙ্গে ভারী বৃষ্টির খবর পেয়েছি। জীবনহানি, আহত, বাড়িঘরের ক্ষতি, গাছ-বিদ্যুতের পোল উপড়ে পড়েছে।’ জেলা ও ব্লক প্রশাসন, পুলিশ, ডিএমজি, কিআরটি এই বিপর্যয় মোকাবিলায় ময়দানে নেমেছে বলে জানান মমতা। সকলকে নিরাপদ স্থানে সরানোর ব্যবস্থা করা হচ্ছে।’
রবিবার সাংঘাতিক ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড হয়েছে জেলার বিস্তীর্ণ এলাকা। নিহতদের নাম দ্বিজেন্দ্রনারায়ণ সরকার (৫২), অনিমা রায় (৪৯), যোগেন রায় (৭০) ও সমর রায় (৬৪)। আহতের সংখ্যা শতাধিক। ঘটনার পর এক্স হ্যান্ডেলে শোকবার্তা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
https://twitter.com/MamataOfficial/status/1774414447836311909?t=-f7tCgBCoLh6VYFSx3iGCA&s=19
এমএমসিসি গাইডলাইন মেনে প্রশাসনকে ব্যবস্থা এবং ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন তিনি। অন্যদিকে আগামিকাল সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবেন জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে। ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে ৬০ জনের বেশি চিকিৎসাধীন। এছাড়া জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালেও অনেকে ভর্তি। পরিস্থিতি সামাল দিতে জেলার বিভিন্ন ব্লক থেকে জরুরি ভিত্তিতে ময়নাগুড়ি হাসপাতালে ডাক্তার পাঠাতে নির্দেশ দিয়েছেন জলপাইগুড়ি মুখ্য স্বাস্থ্য আধিকারিক। দ্রুত শুরু হয়েছে আহতদের চিকিৎসা।

