জলপাইগুড়ি নিয়ে রবিবার রাতেই উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
নিউজ ডেস্ক :- পূর্বাভাস কাল বৈশাখীর থাকলেও কয়েক মিনিটের মিনি টর্নেডো লন্ডভন্ড করে দিতেছে জলপাইগুড়ির একটা অংশকে। তাতে মৃত্যু হয়েছে অন্তত ৫ জনের। এই আবহে রাতেই জলপাইগুড়ির প্রশসনিক কর্তাদের সঙ্গে ফোনে কথা বলেন মোদী। গতকাল রাতে একটি সোশ্যাল মিডিয়া পোস্টে জলপাইগুড়ির ঝড় নিয়ে প্রধানমন্ত্রী মোদী লেখেন, ‘পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি- ময়নাগুড়ি এলাকায় ঝড়ের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু পরিবার। এই ঝড়ে অনেকেই তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন। আপনজনহারা সেই মানুষদের প্রতি আমি আমার সমবেদনা ব্যক্ত করতে চাই।’ এরপরে প্রধানমন্ত্রী মোদী জানান তিনি জলপাইগুড়ির প্রশসনিক কর্তাদের সঙ্গে ফোনে কথা বলেছেন ইতিমধ্যে।
এক্স-এ করা পোস্টে তিনি লেখেন, ‘আধিকারিকদের সঙ্গে আমি ইতিমধ্যেই কথা বলেছি। এই ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের যাতে যথাযথ সহায়তা করা হয়, তা নিশ্চিত করতে বলেছি। আমি বাংলার সকল বিজেপি কর্মীদের অনুরোধ করব এই বির্পযয়ের সময় তাঁরা যেন ক্ষতিগ্রস্তদের সাহায্য করেন এবং তাঁদের পাশে থাকেন।’ জানা যাচ্ছে, গতকালকের ঝড়ে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জলপাইগুড়ি শহর, ধূপগুড়ি, ময়নাগুড়ি এলাকা। বহু গাছ ভেঙে গিয়েছে। অনেকের বাড়ির চল উড়ে গিয়েছে। ৫ জনের মৃত্যু ছাড়াও আহত হয়েছেন আরও শতাধিক মানুষ। তাঁদের অনেককেই হাসপাতালে ভরতি করা হয়েছে।

