Tuesday, April 21, 2026
- Advertisement -

এবার জলপাইগুড়ি তে ঘূর্ণিঝড় ক্ষতিগ্রস্থ এলাকায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

- Advertisement -

এবার জলপাইগুড়ি তে ঘূর্ণিঝড় ক্ষতিগ্রস্থ এলাকায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

নিউজ ডেস্ক ব্যুরো :- একেই বলে রাজনৈতিক বালাই। রবিবার দুপুরে মিনি টর্নেডোতে একরকম ধ্বংস স্তুপে পরিণত হয় জলপাইগুড়ির বিস্তীর্ণ অঞ্চল। আর তারপরেই মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, বিরোধী দলনেতা সহ সমস্ত রাজনৈতিক নেতাদের গন্তব্য এখনো জলপাইগুড়ি। এবার আসছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী প্রথম সভা বালুরঘাটে না করে রবিবার সোজা যাবেন জলপাইগুড়ি। প্রাকৃতিক দুর্যোগের পরে বদলে গিয়েছে প্রধানমন্ত্রীর পরিকল্পনা। এখন পরিকল্পনা করা হয়েছে, রবিবার বালুরঘাটে মোদীর সভা হচ্ছে না। বদলে তিনি আগেই জলপাইগুড়িতে পৌঁছে যাবেন। তবে জলপাইগুড়িতে বিজেপি নেতা–কর্মীরা কেমন কাজ করেছেন তা রবিবার প্রধানমন্ত্রী খোঁজখবর নিতে পারেন বলে সূত্রের খবর।

শুভেন্দু অধিকারী গেলেও সুকান্ত মজুমদার জলপাইগুড়ি না যাওয়ায় সমালোচনা করেছে অভিষেক। আর তার জবাবে বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, রাজ্য সভাপতিকে সব জায়গায় যেতে হবে এমন কোনও নিয়ম নেই। জলপাইগুড়িতে বিজেপির সংগঠন খুবই ভাল। তাই সেখানের এবারের প্রার্থী জয়ন্তকুমার রায় নিজে নেতা–কর্মীদের নিয়ে ঘূর্ণিঝড়ের পরে সেবা–কাজে যোগ দিয়েছিলেন। আর বালুরঘাটে বসে গোটা বিষয়টি নজর রেখেছিলেন সুকান্ত মজুমদার। এবার সেখানে যাচ্ছেন প্রধানমন্ত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments