Tuesday, April 21, 2026
- Advertisement -

জলপাইগুড়ির টর্নেডো আসলে বিজেপি ঝড়ের প্রতীক – এমন ইঙ্গিত দিলেন দিলীপ

- Advertisement -

 

জলপাইগুড়ির টর্নেডো আসলে বিজেপি ঝড়ের প্রতীক – এমন ইঙ্গিত দিলেন দিলীপ

নিউজ ডেস্ক ব্যুরো :- গত ৩১ তারিখ বিকেলে কয়েক মিনিটের ঝড়ে এলোমেলো হয়ে যায় জলপাইগুড়ির বেশ কিছু অঞ্চল। মারা যান অন্তত ৪ জন ও আহত দু’শো জনের বেশি। মুখ্যমন্ত্রী, রাজ্যপাল সচক্ষে দেখতে পৌঁছান জলপাইগুড়ি। সেই বিষয়টিকে নিয়ে রসিকতা করতে ছাড়লেন না বিজেপি নেতা দিলীপ ঘোষ। ঠিক সেই সময় জলপাইগুড়ির মিনি টর্নেডো নিয়ে বেফাঁস মন্তব্য করলেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। তাই নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। সোমবার সকালে দুর্গাপুরের ক্লাব স্যান্টোস ময়দানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে দিলীপ ঘোষ বলেছেন, ‘ঝড় তো উত্তরবঙ্গে শুরু হচ্ছে। ভোট ওইদিক থেকেই শুরু হচ্ছে। তাতে বিজেপির ঝড় শুরু হয়েছে। তাতেই সবকিছু লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে।’ স্বাভাবিক কারণেই দিলীপের এই কথায় বেশ অসুবিধায় পড়েছে দল।

দিলীপ ঘোষ বুঝতে পারেন, এই কথাটা বলা তার উচিত হয় নি। আর এরপরেই নিজের মন্তব্যের ড্যামেজ কন্ট্রোল করে দিলীপ ঘোষ বলেন, ‘এই সময় কালবৈশাখী হয়। উত্তরবঙ্গ কালবৈশাখী এই সময় প্রথম দেখলাম। খুব ভয়ঙ্কর কালবৈশাখী হয়েছে। বহুলোক আহত হয়েছেন, মারাও গিয়েছেন। এবার আবহাওয়া সত্যিই খুব খারাপ। তাই প্রাকৃতিক দুর্যোগে সরকারের দায়িত্ব হল সাধারণ মানুষের পাশে দাঁড়ানো। আমাদের দলের লোকেরাও সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছে।’ এই নিয়ে তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, ‘উনি তো সরকারের প্রতিনিধি। উনি বলেন যে আমি সরকার চালাচ্ছি। উনি প্যারালাল সরকার চালাচ্ছেন ডায়মন্ড হারবারে। ওঁর উচিত সেখানে গিয়ে মানুষের পাশে দাঁড়ানো।’ অন্যদিকে, ভোট নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তিনি বলেন, যে মুখ্যমন্ত্রী যত বলবেন, তত বিজেপির লাভ হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments