মালদার গাজোল থানার পুলিশ আবারো বড়সড় সাফল্য।
নিজস্ব প্রতিনিধি মালদা :- সরকারি জলের পাইপ সহ সাত জনকে গ্রেপ্তার করল গাজোল থানার পুলিশ। আর্সেনিক মুক্ত জলের পাইপ লাইনের কাজ চলছে জেলা জুড়ে।সেই জলের পাইপ গাজোলে পিকআপ ভ্যান করে চুরি করে নিয়ে যাওয়ার সময় পুলিশের নজরে আসলে গাজোল থানার পুলিশ গাড়িসহ সাত জনকে আটক করে। তবে কোথায় থেকে পাইপ গুলো নিয়ে আসছিল তার তদন্ত পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতরা হলো শেখ আশরাফ (২৭), মিনাজ শেখ (২৪), মাসিদুর শেখ (২৫), রমজান আলী (২৪), টোটন শেখ (২৩), জনি শেখ (২৭) এদের প্রত্যেকের বাড়ি মুর্শিদাবাদ জেলার বিভিন্ন থানা এলাকায়। অপরজনের নাম বিকাশ দেবনাথ (৩৯), বাড়ি উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানা এলাকার পাঁচপোতা গ্রামে। প্রত্যেকের নামে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ১৪ দিনের পুলিশ হেফাজতের আবেদন চেয়ে জেলা আদালতে পেশ করা হয়েছে।

