স্মার্ট ফোন ভারতের দারিদ্র ঘুচাতে চলেছে – দাবি রাষ্ট্রসংঘের
নিউজ ডেস্ক :- খবরটা কিছুটা চমকে ওঠার মতো বটে। কিন্তু এমন তথ্য সামনে আসছে। রাষ্ট্রসংঘের ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের একটি সম্মেলনে গিয়ে এই কথা বলেন ফ্রান্সিস। বক্তৃতা দিতে গিয়ে তিনি বলেন, “একটি দেশের দ্রুত উন্নতির জন্য ডিজিটালাইজেশন খুবই জরুরি। এক্ষেত্রে ভারতের উদাহরণটা দেখা যেতে পারে। গত পাঁচ-ছয় বছরে কেবল স্মার্টফোন ব্যবহার করেই ভারতের ৮০ কোটি মানুষকে দারিদ্র্যসীমার নিচ থেকে বের করে আনা হয়েছে।” তিনি আরও বলেন, ভারতকে দেখে শেখা উচিত বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর।
ফ্রান্সসিস নিজের কথার পক্ষে যুক্তি দিয়ে বলেন, “ব্যাঙ্কিং প্রথার সঙ্গে প্রত্যন্ত গ্রামের কৃষকদের কোনও যোগ ছিল না। কিন্তু এখন স্মার্টফোনের মাধ্যমে তাঁরা ডিজিটাল ব্যাঙ্কের সঙ্গে যুক্ত হয়েছেন। আর্থিক লেনদেন করতে পারছেন। ভারতের বহু অঞ্চলে ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেওয়া হয়েছে, তার ফলে কৃষকরা নিজেরাই নিজেদের অর্ডার নিচ্ছেন এবং তার জন্য পেমেন্ট নিচ্ছেন।” গ্রামীণ এলাকায় আর্থিক লেনদেন এত সহজ হয়ে যাওয়ার কারণেই দেশ থেকে দারিদ্র্য অনেকটা কমেছে বলে দাবি ফ্রান্সিসের। ভারতের অর্থনীতিবিদেরা এই কথাকে আংশিক সমর্থন করেছেন। উল্লেখ্য, গত ১০ বছরে ডিজিটাল ইন্ডিয়া গড়ে তুলতে উদ্যোগী হয়েছে কেন্দ্র। ক্যাশলেস ইকোনমির দিকেও জোর দেওয়া হয়েছে। ফলে আখেরে লাভ হয়েছে দেশের সাধারণ মানুষের।

