Saturday, May 30, 2026
- Advertisement -

রবিবার দুপুর থেকেই অখিল গিরি হারালেন সরকারি আলো দেওয়া গাড়ি

- Advertisement -

রবিবার দুপুর থেকেই অখিল গিরি হারালেন সরকারি আলো দেওয়া গাড়ি

নিউজ ডেস্ক :- একেই বলে ভাগ্যের বিড়ম্বনা। কথায় আসছে,’আজ যে রাজা কাল সে ফকির।’ সত্যিই তাই। রামনগরের দুর্দান্ত প্রতাপ তৃণমূল নেতা ও মন্ত্রীর ঘরের সামনে থাকা আলো লাগানো দুধ সাদা গাড়িটি আর নেই। মন্ত্রিত্ব ছাড়লেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি। ইমেল মারফত ইস্তফার কথা রবিবারই জানিয়ে দিয়েছেন। আর ইস্তফা দেওয়ার পরই ছাড়লেন সরকারি গাড়িও। মহিলা রেঞ্জারকে অকথ্য ভাষায় গালাগালের পাশাপাশি হুমকি দিয়ে বিতর্কে জড়ান রামনগরের তৃণমূল বিধায়ক অখিল গিরি। দল স্পষ্ট জানিয়ে দেয়, কোনওভাবেই এই আচরণ রেয়াত করা হবে না। সুব্রত বক্সির নির্দেশে তিনি পদত্যাগ করেন।

সুব্রত বক্সি তাঁকে পদত্যাগের সঙ্গে সঙ্গে ক্ষমা চাওয়ার নির্দেশ দিলেও তিনি ক্ষমা চাইতে সম্মত নন। অখিল প্রকাশ্যে ঘোষণা করেন মন্ত্রিত্ব তিনি ছেড়ে দেবেন। তবে ক্ষমা চাইবেন না। বিরোধীদের বক্তব্য, একজন মহিলাকে প্রকাশ্যে নোংরাভাবে আক্রমণ করার পরও দম্ভ এতটুকুও কমেনি রামনগরের তৃণমূল নেতার। এদিনই বিকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অখিল বলেন, “আমার রাজনৈতিক জীবনে কোনওদিন আধিকারিকের কাছে ক্ষমা চাইনি। আমার ক্ষমা চাওয়ার কোনও প্রশ্নই ওঠে না।” সেই নিয়েও বিতর্ক তৈরী হয়েছে দলের অভ্যন্তরে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments